'একদিন আকাশে একসঙ্গে বলে পা ছোঁয়াব', মারাদোনার প্রয়াণে আবেগতাড়িত পেলের বার্তা
'একদিন আকাশে একসঙ্গে বলে পা ছোঁয়াবো', মারাদোনার প্রয়াণে আবেগতাড়িত পেলের বার্তা
সময়ের আগেই চলে গেলেন কিংবদন্তি। মাত্র ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন দিয়েগো মারাদোনা। যাঁকে ফুটবলের রাজপুত্র হিসেবেই চেনে বিশ্ব। আর এ খেলায় যিনি সম্রাট, তিনি হয়ে পড়লেন নিঃসঙ্গ। মারাদোনার আকস্মিক প্রয়াণে ভরাক্রান্ত হয়ে পড়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। আবেগঘন বার্তাও লিখেছেন তিন বারের বিশ্বকাপজয়ী তারকা।

নিন্দুকেরা বলে থাকেন, তেল এবং জল যেমন এক ঘঁটিতে মেশে না, ঠিক তেমনই নাকি সম্পর্ক ছিল পেলে এবং মরাদোনার। সেই ভাবনা যে ছিল অর্থহীন, তা প্রমাণ হয়েছে একাধিকবার। বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে একাধিকবর পাশাপাশি দেখা গিয়েছে দুই কিংবদন্তিকে। একই ফ্রেমে ছবিও তুলেছেন পেলে এবং মারদোনা। দুই প্রজন্মের হলেও তাঁরা মিশতেন বন্ধুরই মতো। যেখানে ফুটবলের সঙ্গে প্রাধান্য পেত ঠাট্টা ও মসকরা।
সেই পরম বন্ধু হারানোর ব্যথা অনুভব করছেন ব্রাজিলের পেলে। মারাদোনার প্রয়াণের খবরে ভারাক্রান্ত হয়ে আবেগঘন বার্তাও লিখে ফেলেছেন ফুটবল সম্রাট। লিখেছেন, আকাশে গিয়ে তিনি দিয়েগোর সঙ্গে একই বলে পা ছোঁয়াতে চান। যা পড়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন ফুটবলপ্রেমীরা।












Click it and Unblock the Notifications