৩৮ বছর পর ফের কলকাতায় পা রাখলেন ফুটবল কিংবদন্তী পেলে

কলকাতা, ১১ অক্টোবর : ৩৮ বছর পর ফের ফুটবলের শহর কলকাতায় পা রাখলের ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে। রবিবার সকাল ভক্তদের উন্মাদনার মধ্যেই কলকাতা বিমানবন্দরে পা রাখলেন পেলে।

৭৪ বছরের এই কিংবদন্তী ফুটবলারকে একঝলক দেখতে যে পরিমাণ উন্মাদনা ভক্তদের মধ্যে দেখা গেল তার জেরে বেশ খানিককা সমস্যায় পড়তে হল উদ্যোক্তা ও নিরাপত্তা বাহিনীকে। বিমানবন্দরের দরজা থেকে গাড়ি পর্যন্ত অসকর্ট করে নিয়ে যেতে একেবারে গলদঘর্ম হলেন নিরাপত্তারক্ষীরা।

৩৮ বছর পর ফের কলকাতায় পা রাখলেন ফুটবল কিংবদন্তী পেলে

ধূসর শার্ট ও কালো রংয়ের ব্লেজার পরে বিমানবন্দরের ভিতর থেকে বেরিয়ে আসতেই জনোচ্ছ্বাসে একটাই রব "পেলে....পেলে..." কারো কারও হাতে দেখা গেল ব্রাজিলের জাতীয় পতাকা।

কলকাতা সফরের প্রথম দিনে অর্থাৎ আজ কোনও কর্মসূচী নেই পেলের। আজ তাঁর বিশ্রামের দিন। দক্ষিণ কলকাতার পাঁচতারা হোটেলেই আজকের দিনটা কাটাবেন পেলে।

সোমবার থেকে শুরু হবে পেলের কর্মসূচী। এদিন ঐতিহাসিক ইডেন গার্ডেন-এ যাবেন সাম্বা জাদুকর। ৩৮ বছরল পর ফের শহরের ফুটবল ভক্তদের কাছে ফিরে এলেন বন্ধুত্বপূর্ণ ম্যাচে। ১৯৭৭ সালে শেষবার মোহনবাগান ক্লাবের ম্যাচে এসেছিলেন।

এদিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি চ্যাট শোয়ে অংশ নেবেন পেলে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যাকাডেমি পুরস্কারজয়ী সঙ্গীতকার এ আর রহমান। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে ভিডিও চ্যাটের মাধ্যমে যোগদান করবেন টেনিস তারকা রাফেল নাদাল।

১৯৭৭ সালে মোহনবাগান দলের সদস্যরাও এদিন উপস্থিত থাকবেন এবং ব্রাজিলের এই ফুটবল তারকার সঙ্গে আলাপ আলোচনার সুযোগ পাবেন।

চ্যাট শো-য়ের পর এনএসএইচএম নলেজ ক্যাম্পাসে যাওয়ার কথা পেলের। মঙ্গলবার ইন্ডিয়ান সুপার লিগে আটলেটিকো দে কলকাতার ঘরের ম্যাচে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিনি। এর পর তিনি অংশগ্রহণ করবেন 'অকশন ডিনারে'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+