জিতেই চলেছে ব্রাজিল, ডাচদের নিয়ে ছিনিমিনি খেললেন ফরাসিরা

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইউরোপ ও লাতিন আমেরিকা বিভাগে দারুণ সব ম্যাচ। ফরাসিরা চূর্ণ করল ডাচদের, জিতেই চলেছে ব্রাজিল

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জয়ের ধারা অব্যহত ব্রাজিলের। ইতিমধ্যেই রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে ব্রাজিল। তবে ম্যাচ জেতার আগ্রসনে কোনও খামতি নেই।

ব্রাজিলের জার্সিতে খেললেন নেইমার

ইকুয়েডরের বিরুদ্ধে ব্রাজিল জিতল ৩-০ গোলে। প্রথমার্ধে অবশ্য গোলমুখ খুলতে পারেননি ব্রাজিল। ইকুয়েডরের রক্ষণ প্রথমার্ধে ব্রাজিল বাহিনীকে আটকাতে পারলেও দ্বিতীয়ার্ধে আর কোনওভাবেই তারা গড় রক্ষা করতে পারেনি।

পেনাল্টি থেকে ৭২ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। পিএসজিতে রেকর্ড অর্থিরে বিনিময়ে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এদিন হলুদ জার্সিতেও একইরকম উজ্জ্বল নেইমার। ৮৭ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল জেসাস। ইনজুরি টাইমে আরও একটি গোল করে ব্রাজিলের হয়ে স্কোরলাইনে আরও গোল জুড়ে দেন।

এদিকে ইউরোপে গ্রুপ এতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪-০ গোলে জিতল ফ্রান্স। ম্যাচের ১৪ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন গ্রেইজম্যান। বারবার আক্রমণ শানালেও প্রথমার্ধে আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে লাল কার্ড দেখে নেদারল্যান্ডসের স্টুর্টম্যান। এরপরই ম্যাচ থেকে পুরো হারিয় যায় তারা। ৭৩ এবং ৮৮ মিনিটে লেমার দুটি গোল করেন। ইনজুরি টাইমে মাবাপে আরও একটি গোল করে নেদারল্যান্ডসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিন।

এদিকে ইউরোপ-র বিভিন্ন গ্রুপের খেলায় এদিন জিব্রাল্টারের বিরুদ্ধে ৯-০ গোলে জিতল বেলজিয়াম। ৩-২ গোলে বুলগেরিয়ার বিরুদ্ধে হেরে গেল সুইডেন।

RESULTS
All Thursday's @FIFAWorldCup qualifying scores...
Best performance? pic.twitter.com/pLHje43dnr
— European Qualifiers (@EuroQualifiers) August 31, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+