বিশ্বকাপে আয়োজকরা ধরাশায়ী, দুরন্ত ফর্মে নেইমারহীন ব্রাজিল
ফিফা বিশ্বকাপ ২০১৮-র আগে রাশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাতে জয় ব্রাজিলের। নেইমারের অনুপস্থিতে কোনও পার্থক্য হল না।
জুন মাসে রাশিয়াতেই বিশ্বকাপ। তার আগে ব্রাজিল রাশিয়াকে পকেটে পুড়ে দিল। লুজহিঙ্কিতে রাশিয়াকে ৩-০ গোলে হারাল তারা।
চোটের কারণে ব্রাজিলে-র জার্সি গায়ে এখন মাঠে নামা হচ্ছে না নেইমারের। তবুও এদিনের ম্যাচে তার অনুপস্থিতি বুঝতে দিলেন না সাম্বাবাহিনীর সদস্যরা। এদিন ব্রাজিলের হয়ে গোল করেন মিরান্ডা, ফিলিপে কুটিনহো, পাউলিনহো।
রাশিয়ার বিরুদ্ধে ম্য়াচেও প্রছমার্ধে গোলমুখ খুলতে পারেনি তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হয় ধামাকা। রাশিয়ার গোলরক্ষক প্রথমে গোলমুখী শট আটকে দিলেও রিবাউন্ড বলে গোল করে দেন মিরান্ডা। ৫৩ মিনিটে ডেডলক ভাঙেন তিনি।
পেনাল্টি এরিয়ায় পাউলিনহোকে ফাউল করার খেসারত দিতে হয় ব্রাজিলকে। পেনাল্টি পায় তারা। কোনও ভুল করেননি ফিলিপ কুটিনহো। ৬২ মিনিটে তিনি স্কোরলাইন ২-০ করে দেন।
এরপর ৬৬ মিনিটে ফের গোল। এবার গোল করেন পাউলিনহো। এদিন ম্যাচের শুরু থেকে বারবার আক্রমণ শানাচ্ছিলেন তিনি। কিন্তু কিছুতেই ফিনিশ হচ্ছিল না। এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি করেননি। উইলিয়ানের ক্রশ গোলে পৌঁছে দেন তিনি।
FIM DE JOGO#SeleçãoBrasileira dá show e vence a @TeamRussia: 🇧🇷 3 ❌ 0 🇷🇺
É isso aí, Brasil!#GigantesPorNatureza #WorldCup pic.twitter.com/vybgOzy2Sl
— CBF Futebol (@CBF_Futebol) March 23, 2018
Click it and Unblock the Notifications