(ছবি) ফিফা বিশ্বকাপ ২০১৪: গোলরক্ষকের লড়াইয়ে ব্রাজিল মেক্সিকো ম্যাচের গোলশূন্য ইতি

ফরতালেজা (ব্রাজিল), ১৮ জুন : মেক্সিকোর সঙ্গে খেলতে নেমে শেষপর্যন্ত হতাশা ছাড়া আর কিছুই জুটল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলের ভাগ্যে। কিন্তু এদিনের খেলা ছিল শুধু দুই দলের গোলরক্ষকের মধ্যে। আর সে কাজে তাঁরা সফল। ব্রাজিল-মেক্সিকো ম্যাচ শেষ হল গোলশূন্য হয়ে।

এদিন কিছুটা ধীর গতিতে শুরু করেছিল ব্রাজিল। আর তার ফলেই ২৫ মিনিটের মাথায় প্রথম সুযোগটি পায় মেক্সিকো। মেক্সিকোর হেক্টর হেরেরা গোল লক্ষ্য করে বল ঠেলে দিলেও ব্রাজিল গোলরক্ষক জুলিও সিসার তা অনায়াসেই বাঁচিয়ে দেন।

এর দু মিনিটের মাথায় নেইমার বিশ্বকাপ ২০১৪-র তৃতীয় গোলটি প্রায় করেই ফেলেছিলেন। বাঁদিকের কর্ণার থেকে হেডার করেছিলেন। কিন্তু মেক্সিকো গোলরক্ষক গুলেরমো ওচওয়া অত্যন্ত বিচক্ষণতা ও দ্রুততার সঙ্গে সেই বলটিকে গোলে ঢোকা থেকে আটকে নেন।

আরও পড়ুন

৪৩ মিনিটের মাথায় একটি ফ্রি কিকের সুযোগ পায় ব্রাজিল। কিন্তু প্রাচীরপ্রমাণ ওচওয়াকে পার করে সে বল গোলে প্রবেশ করতে পারেনি।

৬৮ মিনিটের মাথায় নেইমার ফের কাটিয়ে কাটিয়ে পেনাল্টি বক্সের ভিতর ডানদিক থেকে কর্ণার করা চেষ্টা করেন। কিন্তু এবারও সেই বাধা ওচওয়া।

এরপর ফের ৮৬ মিনিটের মাথায় নেইমারের থেকে বল নিয়ে মেক্সিকো পেনাল্টি বক্সের মধ্যে থেকে হেডারের চেষ্টা করেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। কিন্তু ফল একই। সেই ওচওয়াই আটকে দেন দুরন্ত গতির ওই বলকে।

এরপর অঘটন ঘটাতে পারতেন মেক্সিকোর রউল জিমেনেস। ম্যাচের প্রায় শেষলগ্নে একটি শক্তিশালী শট নেন জিমেনেস। কিন্তু এবার অবশ্য ব্রাজিলের প্রবীন খেলোয়াড় গোলরক্ষক জুলিও সিজার আটকে দেন ব্রাজিলের হার।

উল্লেখ্য এই ম্যাচের সঙ্গে সঙ্গেই ব্রাজিলের টানা ১০টি ম্যাচ জেতার রেকর্ডে ইতি টানল মেক্সিকো।

জুলিও সিজার

জুলিও সিজার

বল আটকাচ্ছেন ব্রাজিলের প্রবীন গোলরক্ষক জুলিও সিজার।

হেডার

হেডার

ব্রাজিলের খেলোয়াড়কে আটকে হেডারের চেষ্টা করছেন মেক্সিকোর ফ্রান্সিসকো রডরিক।

বাধাবিপত্তি

বাধাবিপত্তি

মঙ্গলবার গ্রুপ এ-র ম্যাচে ব্রাজিল ও মেক্সিকোর খেলোয়াড়রা।

দুরন্ত ওচওয়া

দুরন্ত ওচওয়া

এদিন ব্রাজিলকে একাই আটকে দিলেন ওচওয়া।

পিঠে সয়...

পিঠে সয়...

হেডের অভিপ্রায় ব্রাজিলের খেলোয়াড়ের কাঁধে উঠে পড়লেন মেক্সিকোর মার্কো ফেবিয়ান।

রক্ষা

রক্ষা

নিজের উচ্চতার যাথার্থ ব্যবহার করে দুরন্ত সেভ সিজারের।

ম্যাচের নায়ক

ম্যাচের নায়ক

এদিন যথার্থই ম্যাচের নায়ক ছিলেন ওচওয়া। একের পর গোল সেভ করে ব্রাজিলকে রীতিমতো হতাশাগ্রস্ত করে দিয়েছিলেন মেক্সিকোর এই গোলরক্ষক।

ম্যাচ ড্র

ম্যাচ ড্র

ছেলা শেষের পরে ব্রাজিলের খেলোয়াড়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+