World Cup Qualifier: উরুগুয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র করায় বিদ্রুপের মুখে ব্রাজিল! ভিন্সিয়াসরা হতাশ করলেন
World Cup Qualifier: বিশ্বকাপের যোগ্যতা অর্জন নিয়ে আশঙ্কা আপাতত নেই। তবে ব্রাজিলের খেলা মন ভরাতে পারছে না ভক্তদের।
সে কারণেই গতকাল সালভাদরে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের ফলাফল দেখে ব্রাজিলীয় সমর্থকরা বিদ্রুপ করলেন নিজেদের দেশের ফুটবলারদের। পিছিয়ে পড়ে কোনওক্রমে ম্যাচ ড্র রাখতে পারল ব্রাজিল।
প্রথমার্ধে কোনও গোল হয়নি। ব্রাজিল গোলের জন্য ভরসা করছিল মূলত ভিন্সিয়াস জুনিয়রের উপর। কিন্তু উরুগুয়ে কার্যত তাঁকে বোতলবন্দি করে রাখল। ভিন্সিয়াস জুনিয়র গোল করার চেষ্টা চালাতেই তাঁকে ঘিরে ধরেন কখনও ২, কখনও ৩ ডিফেন্ডার।
ব্রাজিলের হেড কোচ ডোরিভাল সেন্টার ফরওয়ার্ডে খেলালেন ইগর জেসাসকে। তিনিও প্রত্যাশা পূরণে ব্যর্থ। প্রথমার্ধে ব্রাজিল সে অর্থে ভালো সুযোগই তৈরি করতে পারেনি। ম্যাচের ৫৫ মিনিটে ভিন্সিয়াসের রিয়াল মাদ্রিদের সতীর্থ ফেদেরিকো ভালভার্দে গোল করে এগিয়ে দেন উরুগুয়েকে।
এর মিনিট সাতেক পর ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার জেরসন সান্তোস দা সিলভার গোলের সৌজন্যে সমতা ফেরায় ব্রাজিল। বক্সের বাইরে থেকে অনবদ্য ভলিতে ব্রাজিলের হয়ে নিজের প্রথম গোলটি করে মান বাঁচালেন জেরসন।
রাফিনহা, ভিন্সিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেলির মতো প্লেয়াররা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়া এমন ড্র মোটেই সন্তুষ্ট করতে পারল না ব্রাজিল সমর্থকদের। উরুগুয়েকে চাপেও ফেলতে পারেনি। উরুগুয়ে যেখানে টার্গেটে শট রেখেছে ২টি, ব্রাজিলের ক্ষেত্রে সেই সংখ্যা ৩।
কনমেবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে রয়েছে আর্জেন্তিনা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট রয়েছে লিওনেল মেসিদের ঝুলিতে। ব্রাজিলের বিরুদ্ধে ড্রয়ের সুবাদে উরুগুয়ে উঠে এলো দ্বিতীয় স্থানে। ১২ ম্যাচে তাদের রয়েছে ২০ পয়েন্ট।
তিনে রয়েছে ইকুয়েডর, তাদের ১২ ম্যাচে ১৯ পয়েন্ট। ১২ ম্যাচে ১৯ পয়েন্ট রয়েছে কলম্বিয়ারও, কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থাকায় উরুগুয়ে তিনে, কলম্বিয়া চারে। ব্রাজিলের হলো ১২ ম্যাচে ১৯ পয়েন্ট। ২টি ম্যাচ জেতার পর টানা ২টি ম্য়াচ ড্র করল ব্রাজিল।













Click it and Unblock the Notifications