ব্রাজিল বনাম জার্মানি, ধুন্ধুমারের অপেক্ষায় কলকাতা
আগামী ২২সে অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে যুববিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও জার্মানি । চিনে নিন দু'দলের ফুটবলারদের।
ব্রাজিল বনাম জার্মানি ম্যাচ মাঠের বাইরে দর্শকরা উত্তেজিত। দু'দলের ফুটবলার থিঙ্কট্যাঙ্কও তৈরি। মেগা ম্যাচের মেগা স্ট্র্যাটেজি।

জোরকদমে অনুশীলন চলছে, চলছে রিল্যাক্সসেশনও। ব্রাজিল দল জোরকদমে অনুশীলনে ব্যস্ত। ইরান ম্যাচে জার্মানি হেরেছিল তাই সেই ম্যাচের ভিডিও দেখিয়ে ব্রাজিল কোচ চাইছেন দলকে বোঝাতে। কখনও আবার চলছে বোর্ডে আঁক কেটে হিসেব নিকেষ।
পাশাপাশি ফুটবলপ্রেমী কলকাতার জনসমর্থণের ওপরও ভরসা রাখতে চাইছে সাম্বাবাহিনী। কোচিতে প্রচুর সমর্থন পেয়েছে। এবার কলকাতা। শুনেছে কলকাতার ব্রাজিলপ্রেমের কথা। সেজন্য মুক্ত কন্ঠে ব্রাজিল অনুর্ধ ১৭ বিশ্বকাপ দলের প্রথম গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও শুক্রবার বৃষ্টিভেজা সন্ধ্যেয় কলকাতার কাছে একটি আহ্বান রাখল।
'কলকাতায় আমাদের খেলা দেখতে মাঠে প্রচুর দর্শক আসুন। এবং আমাদের সমর্থন করুন। যেন আমরা ম্যাচটা জিততে পারি।'
এদিকে ব্রাজিল জুনিয়র দলকে মেগা ম্যাচের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন নেইমার। তাঁর আশা ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালের বদলা নিতে পারবেন তাঁদের জুনিয়র দল।
এদিকে জার্মানিও তৈরি। জার্মানির সিনিয়র দলের কোচ জোয়াকিম লো বার্তা পাঠিয়েছেন। জুনিয়র দলের ভুলচুক শুধরে দিয়ে ঠিক কীভাবে খেলতে হবে তা জানিয়ে দিয়েছেন তিনি। আর সেই মত যুবভারতীতে অনুশীলনে ব্যস্ত রয়েছে জার্মানি।
নিয়মিত অনুশীলনের পাশাপাশি চলছে চোখ বেঁধে অনুশীলন। আসলে বোধহয় ফোকাসটা ঠিক রাখার জন্য কোনও বিশেষ পদ্ধতিতে অনুশীলন করছে বিশ্বচ্যাম্পিয়ন দলের জুনিয়ররা। তবে একটা জিনিসের কারণে তাঁদের অনুশীলনে একটু অসুবিধা হচ্ছে কারণ খেলাধুলোর পাশাপাশি পড়াশুনোও চালাতে হচ্ছে তাদের। ফলে একটা বাড়তি চাপ থাকছেই।












Click it and Unblock the Notifications