প্রয়াত ফুটবল সম্রাট পেলে, শোকস্তব্ধ গোটা ফুটবলজগত

ক্যানসার কাছে হার মানলেন ফুটবল সম্রাট পেলে! ৮২ বছর বয়সে প্রয়াত কিংবদন্টি এই ফুটবলার। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকাহত গোটা ফুটবল জগত। শোকস্তব্ধ গোটা বিশ্ব।

প্রয়াত ফুটবল সম্রাট পেলে। বেশ কিছুদিন রোগভোগের পর অবশেষে থমকে গেল পেলের জীবন। গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের কাঁদিয়ে ৮২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। তাঁর সচিব জো ফ্রেগা এই সংবাদ জানিয়েছেন। পেলেকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে সারা বিশ্ব সম্মান জানিয়েছে।

ক্যানসার কাছে হার মানলেন ফুটবল সম্রাট পেলে!

প্রায় দু দশকের আন্তর্জাতিক কেরিয়ারে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ হোক অথবা বিভিন্ন স্থানীয় ক্লাবের হয়ে ক্লাব ফুটবল - সব জায়গাতেই নিজের দাপট বজায় রেখে অসংখ্য গোল করেছেন ফুটবল সম্রাট। শেষ পর্যন্ত আর মৃত্যুর সঙ্গে লড়াইটা চালিয়ে যেতে পারলেন না। থামতে হল বছর শেষ হওয়ার আগেই।

বেশ কিছুদিন হল মারণ ক্যানসারের সঙ্গে পেলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মাঝে একবার গুজব রটে গিয়েছিল তাঁর প্রয়াণের। তবে সেই খবর পরে ভুয়ো বলে জানানো হয়। এরপর এদিন পেলের ব্যক্তিগত সচিব প্রয়াণের খবর সংবাদমাধ্যমে জানিয়েছেন। ফুটবল ইতিহাসকে থমকে দেওয়া এক মর্মান্তিক খবর যা গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে আলোড়ন ফেলে দিয়েছে। ইতিমধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে শুভানুধ্যায়ী, ফুটবলপ্রেমীরা তাঁদের ভালোবাসা ও দুঃখপ্রকাশ করছেন।

পেলেই সারা বিশ্বের মধ্যে একমাত্র ফুটবলার যিনি তিনবার দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। ১৯৫৮ সালে প্রথমবার বিশ্বকাপ জেতার পরে ১৯৬২ এবং ১৯৭০ সালেও পেলের ব্রাজিল বিশ্বকাপ জিতে ফুটবল ইতিহাসে অন্যান্য নজির তৈরি করেছে।

ব্রাজিলের রাস্তায় ফুটবল জীবনের হাতেখড়ি হয়েছিল ফুটবল সম্রাটের। ছোটবেলার সেই ছোট্ট পেলে মোজার মধ্যে খবরের কাগজের টুকরো মুড়িয়ে তা দিয়ে ফুটবল বানিয়ে খেলার আনন্দে মেতে উঠেছিলেন। সেখান থেকে পেশাদার ফুটবলের নেমে পেলে মাতিয়ে দিয়েছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীর মন।

পেলে বড় ফুটবলার নাকি মারাদোনা, সেই তর্ক আজীবনকাল চলেছে। কিছুদিন আগে বয়সে অনেকটা ছোট আর এক কিংবদন্তি দিয়েগো মারাদোনা সকলকে ছেড়ে চলে গিয়েছেন। কিছুদিন পর এদিন প্রয়াত হলেন পেলে।

গত কয়েকবছর ধরেই শারীরিক অসুস্থতার কারণে জনসম্মুখে আসা প্রায় একেবারেই কমিয়ে দিয়েছিলেন পেলে। বয়সের সঙ্গে শরীরে থাবা বসায় মারণ রোগ ক্যানসার। আর সেই রোগ শেষ পর্যন্ত কেড়ে নিল ফুটবল সম্রাটকে।

১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলে পেলের জন্ম হয়। বাবার কাছ থেকেই ফুটবলের প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন তিনি। তাঁর বাবা একজন উঠতি ফুটবলার ছিলেন। তবে হাঁটুর চোটে সেই কেরিয়ার বেশিদূর এগোতে পারেনি। তবে বাবার এগোতে না পারার যন্ত্রণা দূর করেছিলেন পেলে। কালক্রমে হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়।

ফুটবল কেরিয়ারে পেলে ১২৮১টি গোল করেছেন। যা একটি বিশ্বরেকর্ড। পেলে সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ১৩৬৬ টি অর্থাৎ ম্যাচ পিছু গোল করেছেন ০.৯৪টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+