প্রত্যাবর্তনে গোল, নেইমারের পায়ে ম্যাচ বাঁচাল ব্রাজিল
প্রত্যাবর্তনে গোল, নেইমারের পায়ে ম্যাচ বাঁচাল ব্রাজিল।কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করল ব্রাজিল। পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচে ফেরে সেলেকাওরা।
আর্জেন্তিনার পর আটকে গেল ব্রাজিল। একদিন আগে চিলির বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছিল মেসিহীন আর্জেন্তিনা। এবার শুক্রবার রাতে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করল ব্রাজিল। পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচে ফেরে সেলেকাওরা।

আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে প্রথমার্ধে ২-১ এগিয়ে যায় কলম্বিয়া। প্রথম হাফে কলম্বিয়ার হয়ে দুটি গোল করেন লুইস মুরিয়েল।প্রথম কলম্বিয়ান ফুটবলার হিসেবে একই ম্যাচে ব্রাজিলের জালে জোড়া গোল করার নজির গড়েন তিনি।
শুরুতে ১৯ মিনিটে ক্যাসিমেরোর গোলে অবশ্য এগিয়ে যায় ব্রাজিল। এর ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল মুরিয়েলের। বক্সের মধ্যে স্যান্দ্রো ফাউল করলে পোনাল্টিতে গোল করতে ভোলেননি মুরিয়েল। সমতায় ফেরার পর ৩৪ মিনিটে এরপর ১০ মিটার দূরত্ব থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করে দলকে ২-১ এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে এরপর দানি আলভেজের বাড়ানো বল থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফিরিয়ে ২-২ করে ম্যাচ ড্র করান নেইমার। প্রসঙ্গত চোট সারিয়ে মাঠে ফিরে এই ম্যাচের প্রথমবারের জন্য দেশের জার্সি গায়ে চাপালেন নেইমার। প্রত্যবর্তনে গোল করে দলের হার বাঁচালেন ব্রাজিলের দশ নম্বর।












Click it and Unblock the Notifications