Pele: ফুটবল সম্রাটকে শেষ বিদায় জানাল ব্রাজিল
Pele: ফুটবল সম্রাটকে শেষ বিদায় জানাল ব্রাজিল
স্যান্টোসে ফুটবল সম্রাট পেলে-কে শেষ বিদায় জানালেন অগুণিত ফুটবলপ্রেমী। ফুটবল জীবনে যেই ভিলা বেলমিরোতো দাপিয়ে বেরিয়েছেন সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রায় আড়াই লক্ষ মানুষ। দীর্ঘ সময়ে প্রাণের ক্লাব স্যান্টোসের মাঠে শায়িত থাকার পর পেলের কফিন রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় কবরস্থান, যেখানে সম্পূর্ণ হয় মাটি দেওয়ার প্রক্রিয়া।

স্যান্টোসের রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল শুধু মহানক্ষত্রকে শেষ বিদায় জানানোর জন্য। যেখানে হাজার হাজার মানুষের চোখে জল সেখানে রয়েছে অন্য চিত্রটাও। ড্রাম বাজিয়ে পেলের বিদায় বেলাকে স্মরণীয় করে রাখেন বহু সমর্থক। আসলে তাঁরা পেলের মৃত্যুকে কোনও শোকের বাতাবরনের মধ্যে দেখতে চান না, তাঁরা সেলিব্রেট করছিলেন দারিদ্রতার মধ্যে খালি পায়ের এখ কৃষ্ণাঙ্গ তরুণের সম্রাট হয়ে ওঠার কিংবদন্তিকে। পেলের এই শেষ যাত্রায় কোনও বয়সের ভেদাভেদ ছিল না। ৮ থেকে ৮০ প্রত্যেকেই পা মেলান।
সদ্য ব্রাজিলের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা বলেছেন, "এই ক্ষতির কোনও পূরণ হয় না। ব্রাজিলের জন্য অপূর্ণ ক্ষতি এটি।" গত সপ্তাহে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল কিংবদন্তি পেলে। এক বছরেরও বেশি সময় কোলন ক্যান্সারে ভুগছিলেন তিনি। পেলেকে শায়িত করা রয়েছে ইকুমেনিসিয়াল মেমোরিয়াল নেক্রোপলিস ভার্টিকাল সিমেট্রিতে।
পেলের প্রয়াণে ভেঙে পড়েছে সমগ্র ফুটবল বিশ্ব। প্রথমে মারাদোনা এবং তার দুই বছর পর পেলের প্রয়াণে ফুটবল বিশ্ব হারিয়েছে অভিভাবককে। দুই সর্বকালের সেরা ফুটবলার নেই তা এখনও বিশ্বাস করতে পারে না ফুটবল বিশ্ব। পেলের মৃত্যু সংবাদ প্রথম জানা যায় তাঁর মেয়ের টুইট থেকে। এই খবর সামনে আসার পরই একের পর এক প্রতিক্রিয়া আসতে থাকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের থেকে। নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসর মতো মহাতারকারা শোক বার্তা দেন সামাজিক মাধ্যমে। কিলিয়ান এমবাপের মতো আনকোরা তবুও ধীরে ধীরে বেশ প্রচলিত নাম হয়ে ওঠা ফুটবলারও একটি শোক বার্তা পাঠায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications