Brazil vs South Korea: নেইমার-কুর্টিনহোদের দাপটে দক্ষিণ কোরিয়াকে গোলের মালা উপহার দিল ব্রাজিল

নেইমার-কুর্টিনহোদের দাপটে দক্ষিণ কোরিয়াকে গোলের মালা উপহার দিল ব্রাজিল

এশিয়ার দলের সঙ্গে লাতিন আমেরিকার দলগুলির ফারাক যে আজও একই রকম রয়ে গিয়েছে তা ফের প্রমাণিত হল বৃহস্পতিবার ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচে। এশিয়ার ফুটবলে প্রথম সারির দল দক্ষিণ কোরিয়া। একাধিক বার এশিয়া থেকে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছে তারা। বিশ্বকাপে জাপানের পরই তাঁদের ঘিরে স্বপ্ন দেখে এশিয়ার ফুটবল প্রেমীরা। কিন্তু এই কোরিয়াকেই তাদেরই ঘরের মাঠে গোলের মালা পরালো ব্রাজিল।

Brazil vs South Korea: নেইমার-কুর্টিনহোদের দাপটে দক্ষিণ কোরিয়াকে গোলের মালা উপহার দিল ব্রাজিল

দক্ষিণ কোরিয়ার সিয়ল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ব্রাজিল ৫-১ গোলে পর্যুদস্ত করল সন হিউং মিনের দলকে। প্রত্যাশা মতোই ম্যাচের শুরু থেকেই এ দিন ব্রাজিলের আক্রমণের ঝাঁঝ ছিল। গোটা ম্যাচে ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। মোট ২১টি শট লাতিন আমেরিকার দলটি নিয়েছিল যার মধ্যে গোলে ছিল ১২টি, সেখানে চারটি শটের মধ্যে চারটিই গোলে রেখেছিল দক্ষিণ কোরিয়া। এই ম্যাচে ৯টি কর্নার পায় ব্রাজিল, কোরিয়া একটিও কর্নার পায়নি। গোল দূর্গের নীচে দক্ষিণ কোরিয়ার শেষ প্রহরী সিয়াং ইউ কিম ভাল না খেললেও আরও বেশি গোল পজম করতে হত এশিয়ার দলটিকে।

ম্যাচে ৭ মিনিটে ফ্রেডের পাস থেকে রিচার্লিসন গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। ৩১ মিনিটে ঘরের মাঠে দক্ষিণ কোরিয়াকে সমতায় ফেরান ইউ-জো ওয়াং। এইচ ওয়াং-এর পাস থেকে এই গোলটি তিনি করেন। ৪২ মিনিটে পেনাল্টি থেকে নেইমার গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।

প্রথমার্ধ শেষে খেলার ফল ছিল ২-১। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে স্কোরশিটে দ্বিতীয় গোলটি করে ৩-১ গোলে দলকে এগিয়ে দেন সেই নেইমার-ই। পিএসজি'র ফরওয়ার্ড এই গোলটিও করেন পেনাল্টি থেকে। ৭৮ মিনিটে নেইমারের পরিবর্তন হিসেবে মাঠে নামেন ফিলিপ কুর্টিনহো। নামার দুই মিনিটর মাথায় অর্থাৎ ৮০ মিনিটে গোল করে ব্রাজিলকে ৪-১ গোলে এগিয়ে দেন তিনি।

ম্যাচে চার মিনিট অতিরিক্ত সময়ে দিয়েছিল রেফারি। খেলা শেষের বাঁশি বাজার কিছু মুহূর্ত আগে রাফিনার পরিবর্তে নামা গ্যাব্রিয়াল জেসুস ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি করে দক্ষিণ কোরিয়াকে পাঁচ গোল দেওয়া সমপন্ন করেন। এই গোলটি তিনি করেন ব্রুনো গুইমারেসের পাস থেকে।

দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ব্রাজিল সোমবার (৬ জুন) মুখোমুখি হবে এশিয়া ফুটবলের সেরা দল জাপানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+