বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের জয়, ইউরো ফ্রেন্ডলিতে জয়ী ইতালি, স্পেন-পর্তুগালের ড্র
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের দাপুটে জয়, ইউরো ফ্রেন্ডলিতে জয়ী ইতালি, স্পেন-পর্তুগালের ড্র
আর্জেন্তিনা আটকে গেলেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইকুয়েডরের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করল ব্রাজিল। ইউরোর প্রদর্শনী ম্যাচে চেক রিপাবলিককে বড় ব্যবধানে হারাল ইতালি। হাড্ডাহাড্ডি ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল স্পেনকে। গ্রিসের সঙ্গে ড্র করল চোট আঘাতে জর্জরিত বেলজিয়াম।

২০২২ সালের কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। শুরু থেকেই ম্যাচে প্রাধান্য কায়েম করেন নেইমারের দল। প্রতিপক্ষের গোলমুখে একের পর এর আক্রমণ তুলে আনতে থাকে ব্রাজিল। যদিও ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ব্রাজিল। ৬৫ মিনিটের মাথায় দলের প্রথম গোলটি করেন রিচার্লিসন। ম্যাচের অন্তিম মুহুর্তে নেইমারের পেনাল্টি থেকে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।
ইউরো কাপের প্রদর্শনী ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় হাসিল করেছে ইতালি। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে আজুরিরা। ২২ মিনিটে ইম্মোবাইল ও ৪২ মিনিটে বারেল্লার বুট থেকে আসে এই সফলতা। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ইতালি। ৬৬ এবং ৭৩ মিনিটে যথাক্রমে ইনসাইন ও বেরার্দির গোলে ম্যাচে চেক প্রজাতন্ত্রের বড় হার নিশ্চিত হয়।
ইউরোর অন্য ফ্রেন্ডলিতে স্পেন ও পর্তুগালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচ। চোট আঘাতে জর্জরিত বেলজিয়ামের সঙ্গে গ্রিসের কাঁটায় কাঁটায় লড়াই হয়। ২০ মিনিটের মাথায় টি হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ৬৬ মিনিটে জাভেলাসের গোলে ম্যাচে ফেরে গ্রিস। ১-১ গোলে মোকাবিলা ড্র হয়।












Click it and Unblock the Notifications