Copa America: কলম্বিয়ার বিরুদ্ধেও জয় অধরাই, শেষ আটে ব্রাজিলের চিন্তা কার্ড সমস্যা
কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় অধরাই থাকল ব্রাজিলের। কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোপার শেষ আটে উঠল ব্রাজিল। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ডি গ্রুপে ব্রাজিল শেষ করল দ্বিতীয় স্থানে। সমসংখ্যক ম্যাচে সাত পয়েন্ট লিগ থেকে ১ নম্বরে থেকেই কোয়ার্টার ফাইনালে গেল কলম্বিয়া।
আগের ম্যাচে ৪-১ গোলে প্যারাগুয়েকে হারানোর পর মনে করা হয়েছিল স্বমহিমায় ফিরেছে তারা। কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে আবার ছন্নছাড়া দেখাল হলুদ জার্সিধারিদের। । ১২ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া। মনে করা হয়েছিল এই ম্যাচে ফের স্বমহিমায় দেখা যাবে ব্রাজিলকে। কিন্তু তাদের ডিফেন্স যে এবার বড্ড দুর্বল।

এরপর দ্বিতীয়ার্ধে চেনা মেজাজে পাওয়া গেল না সাম্বার দেশকে। দুই দলেরই কেউই গোল করতে পারেনি। গোটা ম্যাচ জুড়ে ১৩টি শট নেয় কলোম্বিয়া। অন টার্গেট ছিল ৬টি। অন্যদিকে ৭টি শট নিয়ে ৩টি অন টার্গেট রাখে ব্রাজিল।দ্বিতীয়ার্ধেও তাদের গেম প্লে হয়েছিল পরিকল্পনা মাফিক। সুযোগ কাজে লাগাতে পারলেও ব্রাজিলের বিরুদ্ধে আরও গোল পেয়ে যেতে পারতো।
গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে উঠল কলম্বিয়া এবং ব্রাজিল। তবে ব্রাজিল পেল না শীর্ষস্থান।ব্রাজিল রইল দ্বিতীয় স্থানে। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল কলম্বিয়া। একটি জয় এবং দু'টি ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল তারা। বুধবার জিতেও পরের পর্বে যাওয়া হল না কোস্টারিকার। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল তারা।
¾ - Dos últimos quatro gols de falta do Brasil, três foram contra a Colômbia:
Raphinha x(Copa América 2024)
Philippe Coutinho x(Amistoso 2019)
Neymar x(Amistoso 2014)
David Luiz x(Copa do Mundo 2014)Talismã. pic.twitter.com/dnGEQ2lAMe
— OptaJoao (@OptaJoao) July 3, 2024
গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখালেও, এদিন কলম্বিয়ার বিরুদ্ধে নিষ্প্রভ থাকলেন ব্রাজিলের প্রধান ভরসা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের সপ্তম মিনিটেই হলুদ কার্ড দেখেন এই স্ট্রাইকার। ফলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ভিনিসিয়াস।চোটের জন্য এমনিতেই নেই নেইমার। স্ট্যান্ডে বসে খেলা দেখছেন। কখনও ড্রেসিংরুমে প্লেয়ারদের ভরসা দিচ্ছেন। কোয়ার্টার ফাইনালের আগে ড্রয়ের ম্যাচে আরও বড় ধাক্কা ব্রাজিল শিবিরে।
এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে উরুগুয়ে।গ্রুপ পর্যায়ে একটিও ম্যাচ হারেনি উরুগুয়ে। ভালো ছন্দেই দেখাচ্ছে তাদের। উরুগুয়ের বিপক্ষে সমস্যার সমাধান না করলে বিপদে পড়বে ব্রাজিল। ফলে সেমি-ফাইনালে পৌঁছতে হলে ব্রাজিলকে সেরা পারফরম্যান্স দেখাতে হবে।












Click it and Unblock the Notifications