ডার্বি -র আগে সৌজন্য বিনিময়ে, নিজেদের আন্ডারডগ মানতে নারাজ সঞ্জয়
বলের লড়াইয়ের আগে কথার লড়াই চলছেই। তবে ম্যাচের আগের দিন সাবধানী মোহন-ইস্ট দুই কোচই।
মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল বড় ম্যাচ তা নিয়ে নিঃসন্দেহ দুই পক্ষণ। তবে জল মেপে নিয়েই অল আউট আক্রমণের যাওয়ার ভাবনা দু'দলেই। আই লিগের অন্য ম্যাচের আগে ফারাক গড়ে দিতে এই ম্যাচই হয়ে উঠতে পারে মোমেন্টাম।

খালিদ জামিল আইজল থেকে কলকাতা এসেছেন। গতবারের আই লিগ জয়ী কোচকে ঘিরে এই মরশুমেও কলকাতা ময়দানে প্রত্যাশা চূড়ান্ত। কোচ জানেন তার সামনের পথ কতটা মসৃণ হবে নির্ভর করছে এই ম্যাচের ওপর।
ম্যাচের আগের দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর সতর্ক পদচারণা। রবিবারের ম্যাচে তিন পয়েন্ট-র জন্য দল ঝাঁপাবে না এক পয়েন্টের জন্য লড়াই করবে তা নিয়ে তাঁর সাফ বক্তব্য এটা ঠিক হবে মাঠেই। তবে মোহনবাগানকে সম্মান করছেন কোচ গোটা দল হিসেবে। তাঁর মতে সবুজ-মেরুণ ব্রিগেডের সব ব্লকেই যথেষ্ট পরিমাণ ভালো ফুটবলার রয়েছে। লড়াইটা সনি নর্ডি বনাম ইস্টবেঙ্গল হবে না মত মুম্বইকরের। পাশাপাশি তাঁর সাফ কথা, 'শারীরিক ও মানসিক সব ভাবেই শক্তিশালী থেকে পজিটিভ ফুটবল খেলবে ইস্টবেঙ্গল। '
এদিকে সঞ্জয় সেনও ইস্টবেঙ্গলকে সমীহ করেই মাঠে নামছেন। তবে তাঁর মতে বড় ম্যাচে কখনও কেউ ফেভারিট হয় না। তাঁর সাফ কথা, 'পুরোন কাসুন্দি ঘাঁটি না। প্রথম ম্যাচের ভুলচুক শুধরে নিয়ে ৩ পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাবে সবুজ-মেরুণ। '












Click it and Unblock the Notifications