মোহনবাগানের মালিক হতে পারেন শাহরুখ খান!
কলকাতা, ১৪ সেপ্টেম্বর : শতাব্দিপ্রাচীন মোহনবাগানের সঙ্গে এবার জুড়ে গেল বলিউড বাদশা শাহরুখ খানের নাম। ময়দানে জোর খবর, আইএসএলে মোহনবাগান খেললে ক্লাবের অন্যতম মালিক হিসাবে দেখা যেতে পারে শাহরুখকে। [রবীন্দ্র সরোবরে ফ্লাডলাইটে আইএসএল ম্যাচ নিয়ে অনিশ্চয়তা!]
এতদিন এই নিয়ে জোর জল্পনা চলছিল। মোহনবাগান আইএসএল খেলবে কিনা তাও এখনও ঠিক নেই। তবে ক্লাবকর্তারা কেউই সরাসরি অস্বীকার করছেন না কিং খানের অন্তর্ভুক্তির কথা। সচিব অঞ্জন মিত্র জানিয়েছেন, ক্লাবের সঙ্গে অনেক বড় সংস্থারই মালিকানা নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। [আতলেতিকো দে কলকাতার নয়া প্রোমো একাই জমিয়ে দিলেন সৌরভ!]

ক্লাব সূত্রে খবর, কিং খানের পাশাপাশি পুনের বড় কর্পোরেট হাউসের সঙ্গেও মালিকানা বিষয়ে মোহনবাগান ক্লাবের বড়কর্তাদের আলোচনা হয়েছে। এআইএফএফের মত অনুযায়ী, ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটি দলই আসন্ন আইএসএলে খেলতে পারবে। তেমন হলে কিং খানকে দেখা যেতেই পারে দলের মালিক হিসাবে। [আতলেতিকো দে কলকাতার এই মরশুমের দলে কে কে রয়েছেন? দেখে নিন একনজরে]
কারণ, আইএসএল শুরুর সময় আটলেটিকো দে কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে কলকাতার টিম কেনার জন্য বিড জমা দিয়েছিলেন তিনি। পরে খরচের কথা জেনে আর এগোয়নি শাহরুখের সংস্থা। তবে বাগান ও ইস্টবেঙ্গল দুটি দলেরই ফের খেলার সম্ভাবনা তৈরি হওয়ায় বাদশার সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]
তবে এখনও গোটা বিষয়টিই অনিশ্চিত পর্যায়ে রয়েছে। কারণ আইএসএল খেলতে গেলে মোহনবাগান হোক অথবা ইস্টবেঙ্গল, দুটি ক্লাবকেই ১৫ কোটি টাকা এন্ট্রি ফি দিতে হবে। এছাড়া হাজারো খরচ-খরচা তো রয়েইছে। এমতাবস্থায় সব খরচ সামলে পৃষ্ঠপোষক হতে এগিয়ে আসবে কিনা কিং খানের সংস্থা, সেটাই এখন দেখার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications