ইংল্যান্ডের ফুটবলে ফের বর্ণবিদ্বেষের কালো ছায়া, একই দিনে ঘটল দুটি ঘটনা, বিতর্ক তুঙ্গে
ইংল্যান্ডের ফুটবলে ফের বর্ণবিদ্বেষের কালো ছায়া। একইদিনে দুটি পৃথক ম্যাচে ঘটেছে বর্ণবিদ্বেষের ঘটনা। যা নিায়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। বর্ণবিদ্বেষের ঘটনা খেলার মাঠে নতুন কোনও বিষয় নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফুটবল হোক বা ক্রিকেট বা অন্য খেলা সব মাঠেই মাঝেমধ্যেই ক্রীড়াবিদ থেকে দর্শকরা বর্ণবিদ্বেষের অভিযোগে সরব হন। প্রতিটি ক্রীড়া সংস্থাই এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে।
কিন্তু ইংল্যান্ডের ফুটবলের ফের এই কলঙ্কজনক ঘটনা ঘটল। তাও একইদিনে দুটি পৃথক ম্যাচে। বার্মিংহামের ফুটবলার জুনিনহো বাকুনা দ্য ওয়েস্ট ব্রমের সমর্থকদের বিরুদ্ধে শনিবারের ডার্বির সময় তাঁকে জাতিগতভাবে কটূ কথা বলার অভিযোগ করেছেন, এই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কাই বেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে দ্বিতীয়ার্ধে কুরাকাও মিডফিল্ডার বাকুনা রেফারিকে বিষয়টি জানানোর পরে ওয়েস্ট ব্রমের পক্ষ থেকে বর্ণবিদ্বেষের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশকে গোটা বিষয়টি জানানো হয় এবং তদন্ত শুরু হয়েছে।
ইংলিশ ফুটবল লিগে একই দিনে এএফসি উইম্বলডন ম্যানেজার জনি জ্যাকসন অভিযোগ করেছেন যে তার খেলোয়াড় ওমর বুগিয়েল ব্র্যাডফোর্ডে সমর্থকদের দ্বারা জাতিগতভাবে লাঞ্ছিত হয়েছেন। দুটি ঘটনা একইদিনে ঘটেছে।
ওয়েস্ট ব্রমের একটি বিবৃতিতে বলা হয়েছে: "ওয়েস্ট ব্রম ফুটবল ক্লাবের পক্ষ থেকে জানানো হচ্ছে বার্মিংহাম সিটির খেলোয়াড় জুনিনহো বাকুনা আজকের খেলার দ্বিতীয়ার্ধে রেফারি ডেভিড ওয়েবের কাছে বর্ণবিদ্বেষের একটি ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছেন।
একইসঙ্গে লেখা হয়েছে, আমাদের ক্লাব এই বিষয়ে ফৌজদারি তদন্তে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশকে সম্পূর্ণ সহায়তা দেবে। ক্লাব বার্মিংহাম সিটির সঙ্গেও যোগাযোগ রাখবে যাতে জুনিনহো বাকুনা এই সময়ে তার প্রয়োজনীয় সমর্থন পান। ক্লাব সমস্ত ধরণের বৈষম্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে সব সময় এবং বর্ণবিদ্বেষের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তি বা ব্যক্তিদের কঠিনতম আইনি শাস্তি হওয়া উচিত। বিষয়টি ন নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে ক্লাব। আজীবন নিষেধাজ্ঞার শাস্তিও দোষীদের দেবে ক্লাব।
বার্মিংহাম এক বিবৃতিতে বলেছে, বাকুনার অভিযোগ "অফিশিয়ালের ম্যাচ রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে এবং ক্লাব সেই অনুযায়ী এফএ, ইএফএল এবং কর্তৃপক্ষকে সহায়তা করবে।"অ্যালবিয়ন ফুটবল অ্যাসোসিয়েশন, ইএফএল এবং সমস্ত প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে বর্ণবাদের খেলা থেকে মুক্তি দিতে কাজ চালিয়ে যাবে।"
যে দুটি ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে পারে ইংল্যান্ড ফুটবল ফেডারেশনও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications