সুবিমল ওরফে চুনীর দুর্দান্ত বল কন্ট্রোল ও ড্রিবলিং দেখে মুগ্ধ হতেন বিদেশিরাও
সুবিমল ওরফে চুনীর দুর্দান্ত বল কন্ট্রোল ও ড্রিবলিং দেখে মুগ্ধ হতেন বিদেশিরাও
মূলত স্ট্রাইকার হলেও লেফট ইনসাইড পজিশনে খেলা সুবিমল ওরফে চুনী গোস্বামীর বল কন্ট্রোল ও ড্রিবলিং দেখার জন্য টিকিট কেটে মাঠে ভিড় জমাতেন ফুটবল পাগল জনতা। নিজে গোল করার থেকেও করানোর ওপর বিশ্বাস রাখতেন বাংলা তথা ভারতের এই কিংবদন্তি। ভারতের প্রথম ফুটবল সুপার স্টার চুনী গোস্বামীর খেলা দেখতে মুখিয়ে থাকতেন বিদেশিরাও। এহেন ব্যক্তিত্বের ফুটবল কেরিয়ার এক নজরে দেখে নেওয়া যাক।

অনেক ছোট বেলা থেকে ফুটবল প্রেম
বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) কিশোরগঞ্জে ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্ম হয় চুনী গোস্বামীর। শৈশব থেকেই তাঁর ফুটবল প্রতিভা বিকশিত হতে শুরু করছিল। ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ বলাইদাস চট্টোপাধ্যায়ের নজরে পড়ে গিয়েছিলেন ৮ বছরের চুনী গোস্বামী। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল।

মোহনবাগান
১৯৪৬ সালে মোহনবাগানের জুনিয়র দলের ট্রায়ালে উত্তীর্ণ হয়েছিলেন চুনী গোস্বামী। এরপর আট বছর ওই দলের হয়ে চুটিয়ে খেলেছিলেন তিনি। ১৯৫৪ সালে মাত্র ১৬ বছর বয়সে মোহনবাগানের সিনিয়র দলে খেলার সুযোগ পেয়েছিলেন চুনী গোস্বামী। ১৯৬৮ সাল (অবসর) পর্যন্ত তিনি সবুজ-মেরুণেই খেলেন। ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ক্লাবকে নেতৃত্বও দিয়েছিলেন চুনী। তাঁর অধিনায়ত্বেই পরপর তিন বার ডুরান্ড ও চার কলকাতা লিগ জিতেছিল মোহনবাগান।

আন্তর্জাতিক ফুটবল
ক্লাব স্তরে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ১৯৫৬ সালে মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় ফুটবল দলে ডাক পান চুনী গোস্বামী। স্বর্ণযুগের সেই ফুটবল দলের সদস্য ছিলেন পিকে বন্দ্যোপধ্যায়, জানেল সিং-র মতো দিকপালরা। সেই দলের সঙ্গেই অলিম্পিক, এশিয়ান গেমস, এশিয়া কাপ, মেরডেকা কাপ সহ প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন চুনী গোস্বামী। দেশের হয়ে আটটি গোলও রয়েছে তাঁর।

এশিয়ান গেমসে সোনা
১৯৬২ সালে জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতীয় ফুটবল দল। প্রতিযোগিতার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ভারত। গোল করেছিলেন পিকে বন্দ্যোপাধ্যায় ও জার্নেল সিং। সেই দলের অধিনায়ক ছিলেন কিংবদন্তি চুনী গোস্বামী। তাঁর অধিনায়কত্বেই তেল আবিবে-তে হওয়া এশিয়া কাপে রূপো জিতেছিল ভারতীয় ফুটবল দল।

পুরস্কার
১৯৬৩ সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হন চুনী গোস্বামী। ২০ বছর পর তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে কেন্দ্রীয় সরকার। চুনী গোস্বামীর ৮২তম জন্মদিনে তাঁকে সম্মান জানাতে কিংবদন্তি ফুটবলারের নামে পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করে ভারতীয় ডাক বিভাগ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications