প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বড় জয়, জিতল লিভারপুলও

প্রিমিয়ার লিগে বড় জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্যদিকে চলতি টুর্নামেন্টে ২০তম ম্যাচ জিতে চ্য়াম্পিয়ন হওয়ার আরও কাছে পৌঁছে গেল লিভারপুল। এভারটন জিতলেও, হারাল লেস্টার সিটি।

প্রিমিয়ার লিগে বড় জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্যদিকে চলতি টুর্নামেন্টে ২০তম ম্যাচ জিতে চ্য়াম্পিয়ন হওয়ার আরও কাছে পৌঁছে গেল লিভারপুল। এভারটন জিতলেও, হারাল লেস্টার সিটি।

ম্য়ান ইউ-র জয়

ম্য়ান ইউ-র জয়

প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্য়াচে নরউইচ সিটি-কে ৪-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৭ ও ৫২ মিনিটে জয়ী দলের হয়ে প্রথম দুটি গোল দেন মার্কাস রাশফোর্ড। ৫৪ ও ৭৬ মিনিটে ম্যান ইউ-র হয়ে তৃতীয় ও চতুর্থ গোল দেন যথাক্রমে আন্টোনি মার্সিয়াল ও মাসন গ্রিনউড। এই জয়ের ফলে ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এল ওলে গার্নারের দল।

অপ্রতিরোধ্য লিভারপুল

অপ্রতিরোধ্য লিভারপুল

টোটেনহামকে ১-০ গোলে হারিয়ে চলতি প্রিমিয়ার লিগে নিজেদের ২০তম জয় পেল লিভারপুল। ম্যাচের ৩৭ মিনিটে জয়ী দলের হয়ে গোল দেন রবার্টো ফির্মিনো। এই জয়ের ফলে ২১ ম্য়াচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে রয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ১৬।

লেস্টারের হার

লেস্টারের হার

প্রিমিয়ার লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিল সাউদাম্পটন। জয়ী দলের হয়ে ১৯ ও ৮১ মিনিটে গোল দেন যথাক্রমে স্টুয়ার্ট আর্মস্ট্রং ও ডানি ইংস। ১৪ মিনিটে লেস্টার সিটির হয়ে একটি মাত্র গোলটি করেন ডেনিস প্রায়েত।

এভারটনের জয়

এভারটনের জয়

প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্য়াচে ব্রিজটনকে ১-০ গোলে হারিয়েছে এভারটন। ৩৮ মিনিটে এভারটনের হয়ে একটি মাত্র গোল দেন রিচার্ডসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+