মেসির বিয়ে, কিন্তু খাবার পাতের মেনুটা জানা আছে কি, একবার চোখ বুলিয়ে নিন

রোসারিওতে বসছে মেসির বিয়ের আসর, খানা-পিনার লিস্টিও লিক সংবাদমাধ্যমে

৩০ জুন দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেলাকে বিয়ে করছেন লিওনেল মেসি। সেই বিয়ে ঘিরে উন্মাদনা তুঙ্গে মেসির জন্মের শহর আর্জেন্টিনার রোজারিওতে। ঘরের ছেলের বিয়ের কাউন্ডডাউন শুরু হয়ে গেছে।

এর আগেই মেসির বিয়ের নিমন্ত্রিতদের তালিকা ফাঁস হয়ে গেছে। জানা গিয়েছে বার্সিলোনার সমস্ত ফুটবলার, সাপোর্ট স্টাফদের নিমন্ত্রণ করলেও প্রাক্তন কোচ লুইস এনরিককে তাঁর বিয়েতে ডাকেননি তিনি। মেসির নিমন্ত্রণ তালিকা থেকে বাদ গেছেন বার্সিলোনার পুরোন ও বর্তমান শাসক গোষ্ঠীর লোকজনও।

মেসির বিয়ে, কিন্তু খাবার পাতের মেনুটা জানা আছে কি, একবার চোখ বুলিয়ে নিন

নতুন দম্পতির বিবাহ অনুষ্ঠানে যাঁরা আসবেন কী উপহার আনতে পারেন সেই প্রশ্নও নিশ্চয় মনে আনাগোনা করছে। তাহলে বলে রাখি, গত বছরে মেসির রোজগার ছিল ৬০ কোটি ২০ লক্ষ পাউন্ড। সুতরাং তাঁদের না থাকার মত কিছুই নেই। তাই মেসি ও তাঁর হবু স্ত্রী আন্তোনেলা জানিয়েছেন যাঁর যা দেওয়ার ইচ্ছা তা যেন মেসি ফাউন্ডেশনের নামেই দান করেন। যা বিভিন্ন পিছিয়ে থাকা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও খেলা-র জন্য ব্যবহার করা হবে।

মেসির বিয়ে, কিন্তু খাবার পাতের মেনুটা জানা আছে কি, একবার চোখ বুলিয়ে নিন
মেসির বিয়ে, কিন্তু খাবার পাতের মেনুটা জানা আছে কি, একবার চোখ বুলিয়ে নিন
মেসির বিয়ে, কিন্তু খাবার পাতের মেনুটা জানা আছে কি, একবার চোখ বুলিয়ে নিন

এবার আসা যাক আসল খবরে বিয়ে বাড়ি -র ভোজ কেমন হতে চলেছে। একেবারে জবরদস্ত হতে চলেছে নিঃসন্দেহে। আমার-আপনার বাড়ির মত বিরিয়ানি-ফ্রাইড রাইস হয়ত নেই, কিন্তু স্প্যানিশ খাবার থেকে আর্জেন্তাইন হিট রেসিপি সবই থাকবে। থাকবে সচিন তেন্ডুলকরের প্রিয় জাপানি খাবার সুশিও। খাবারের মধ্যে বিভিন্ন রকমের কোল্ড মিট, বিভিন্ন প্রকারের চিজ ও মাংসের কম্বিনেশন, নানা রকমের স্যালাড,বিভিন্ন রকমের রুটি। সব মিলিয়ে ভোজ সভা জমজমাট।



Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+