লকডাউনে বাইচুং ভুটিয়ার উদ্যোগে দুঃস্থ-দরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ
লকডাউনে বাইচুং ভুটিয়ার উদ্যোগে দুঃস্থ-দরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় দেশজুড়ে টানা লকডাউন চলছে। কর্মহীন হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। ঘরে ঘরে খাদ্যের সংকট বেড়েই চলেছে। এই কঠিন পরিস্থিতিতে শিলিগুড়ির মানুষের পাশে ত্রাতা হয়ে দাঁড়ালেন প্রাক্তন জাতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া।

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনে সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন লেজেন্ড বাইচুং ভুটিয়া। শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের উপস্থিতিতে সাধারণ মানুষের হাতে তিনি এই ত্রাণ-সামগ্রী তুলে দেন। বাইচুং বলেন, লকডাউনের জেরে সাধারণ মানুষের দুর্বিসহ পরিস্থিতি তৈরি হয়েছে। শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ভারতের প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া লকডাউনে শিলিগুড়িতেই আটকে রয়েছেন। তিনি এখানকার মানুষের জন্য সাধ্যমত সাহায্য করার কথা বলেছিলেন। সেই মত সাধারণ মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হল।
শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের কথায়, করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে সমাজ। তবে এব্যাপারে সরকারকে প্রধান দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সিপিএম নেতা।
করোনা মোকাবিলায় এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকারকে আরো বেশি অগ্রণী ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মত শিলিগুড়ির মেয়রের। রাজনীতির উর্ধ্বে উঠে সরকারকে কাজ করা উচিত বলেও মন্তব্য করেছেন অশোক ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications