FIFA Suspends AIFF: ফিফার নির্বাসন প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া
ফিফার নির্বাসন প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া
এআইএফএফ-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করেছে ফিফা। ফিফার এই সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়তে চলেছে দেশের ফুটবল। প্রশ্নের মুখে দেশের ফুটবলের ভবিষ্যৎ। ফিফার তরফ থেকে নেমে আসা নির্বাসনের খাঁড়া সম্পর্কে মুখ খুললেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া।

কঠোর সিদ্ধান্ত ফিফার:
ভারতীয় ফুটবলকে ফিফার নির্বাসন করার এই সিদ্ধান্তকে অত্যন্ত রুঢ় বলে উল্লেখ করেছেন বাইচুং। তিনি বলেছেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করেছে ফিফা। পাশাপাশি ভারতীয় ফুটবলের প্রতি নেওয়া ফিফার কঠোর সিদ্ধান্ত এটি। কিন্তু একই সঙ্গে আমি মনে করি এটা আমাদের কাছে সুযোগ একটা ঠিক মতো সিস্টেম গড়ে তোলার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা স্টেক হোল্ডার- এআইএফএফ, রাজ্য সংস্থাগুলি এবং ক্রীড়ামন্ত্রককে এগিয়ে আসতে হবে এবং ফুটবলের উন্নতির জন্য কাজ করতে হবে।"

৮৫ বছরের ইতিহাসে প্রথম বার এআইএফএফ-কে নির্বাসিত করল ফিফা:
এআইএফএফ-এর ৮৫ বছরের ইতিহাসে এটা প্রথমবার যেখানে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করল ফিফা। প্রফুল প্যাটেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এআইএফএফ-এর সভাপতির পদে থাকায় বিপাকে পড়ে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। নিয়ম অনুযায়ী নির্বাচন না হওয়ায় পূর্ববর্তী কমিটি এবং তার সভাপতি প্রফুলকে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট এবং নিযুক্ত করে সিওএ।

সিওএ-এর অন্তর্ভুক্তিতে সমস্যা বাড়ে এআইএফএফ-এর:
সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)-এ এআইএফএফ-এ ক্ষমতায় আসাকে ভাল নজরে দেখেনি ফিফা। এর পরই শুরু হয় সমস্যা। ফিফা কখনও কোনও দেশের ফুটবল সংস্থার উপর রাজনৈতিক বা সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করে না এবং এই কারণে তারা নিষিদ্ধ করে দিয়েছিল পাকিস্তানকে।

ভারতীয় ফুটবলের পরিস্থিতি খাতিয়ে দেখতে দেশে এসেছিল ফিফা এবং এএফসি'র যৌথ প্রতিনিধি দল:
সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভারতীয় ফুটবলের পরিস্থিতি খাতিয়ে দেখতে ভারতে আসে ফিফা এবং এএফসি'র প্রতিনিধি দল। ওই সফরে এসে ফেডারেশনের দায়িত্বে থাকা সিওএ কর্তাদের সঙ্গে আলোচনা হয় প্রতিনিধি দলের। ফিফা স্পষ্ট জানিয়ে দেয়, এআইএফএফ-এর নতুন সংবিধান চূড়ান্ত করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচনে যাঁরা জিতবেন সেই কমিটিকে ২০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু করতে হবে, জানানো হয় ফিফার তরফে। ফিফার এই নির্দেশের পরই স্পষ্ট ছিল বেঁধে দেওয়া সময়ের মধ্যে সমস্ত প্রক্রিয়া সমপন্ন করতে না পারলে নির্বাসনের মুখে পড়তে হবে ভারতীয় ফুটবলকে। ফলে ৩১ জুলাই পেরিয়ে যাওয়ার পর আরও ১৫ দিন অতিরিক্ত সময় দিয়েও যখন কাজ হয়নি তখন ভারতীয় ফুটবলে নেমে এল ফিফার শাস্তির খাড়া।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications