সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ টেনে বাইচুং জানালেন তিনিই উপযুক্ত ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ টেনে বাইচুং জানালেন তিনিই উপযুক্ত ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
ভারতীয় ফুটবলের শীর্ষ পদে বসার তিনিই যোগ্য ব্যক্তি, মনে করেন বাইচুং ভুটিয়া। জাতীয় দলের অন্যতম সফল অধিনায়ক হিসেবে ভারতকে নেতৃত্ব দেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় যে ভাবে বিসিসিআই সুপ্রিমো হিসেবে ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে তেমনই বাইচুং চান ভারতীয় ফুটবলকে দাদার দেখানো পথেই এগিয়ে নিয়ে যেতে।

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বাইচুং ভুটিয়া- দু'জনেই নিজেদের খেলার শ্রেষ্ঠ আইকন এবং ভারতের অন্যতম সেরা অধিনায়কদের অন্যতম। বাংলার ছেলে সৌরভের জন্ম এবং বেড়ে ওঠা যেমন কলকাতায়, তেমনই বাইচুং ভুটিয়ার ফুটবল কেরিয়ারে কলকাতার অবদান অনস্বীকার্য। নিজের খেলোয়াড় জীবনে বাইচুং অধিকাংশ সময়টাই ক্লাব ফুটবল খেলেছেন কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে।
ভারতীয় ফুটবলের শীর্ষ চেয়ার পাওয়ার জন্য কল্যাণ চৌবেকেই ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। সরাসরি না হলেও বিজেপির সমর্থন রয়েছে কল্যাণের পাশে এবং তিনি ফ্রন্ট রানার। তবুও বাইচুং লড়াই থেকে সরে আসেননি। উভয় প্রাক্তন ফুটবলারই বৃহস্পতিবার নিজেদের মনোনয়ন জমা দেন। বাইচুং বলেছেন, "আজ আমি যা পেয়েছি সবই ফুটবলের জন্য। ফুটবলের জন্য আমি আজ একজন পদ্মশ্রী, ১৬ বঠর আমি খেলেছি ভারতের হয়ে। এটা সেই মুহূর্ত আমার খেলাকে কিছু ফিরিয়ে দেওয়ার। আমি এআইএফএফ-এ নতুন নয়। আমি সরকারের সঙ্গে এবং ক্রীড়া মন্ত্রকের সঙ্গে কাজ করছি। প্রত্যেক ক্রীড়াবীদকে সমর্থকন করছে সরকার। আমাদের প্রধানমন্ত্রী সাহায্য করছেন দেশে খেলার উন্নতির জন্য।"
তাঁর আরও সংযোজন, "আমার অভিজ্ঞতা রয়েছে, জ্ঞান রয়েছে এবং ভারতীয় ফুটবলের জন্য পরিকল্পনা রয়েছে। আমি এটা করতে পারি। চারিদিকে এত নেগেটিভিটি যে আমাদের নতুন করে সবটা শুরু করতে হবে। ক্রীড়াবীদরা এখন প্রশাসনে ঢুকতে চায়।" সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ টেনে তিনি বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে দেখুন। ও একজন আইকনিক ক্রিকেটার এবং অত্যন্ত ভাল ভাবে ক্রিকেট প্রশাসন সামলাচ্ছে। আমি আর্থিক ভাবে এবং টেকনিক্যালি রাজ্য সংস্থাগুলিতে সাহায্য করতে চাই। আমাদের লং টার্ম এবং শট টার্ম লক্ষ্য প্রয়োজন। আমাদের লক্ষ্য ভাল ফুটবলার তুলে আনা। আমরা চাই যোগ্যতার ভিত্তিতে বিশ্বকাপ খেলতে, আয়োজক হিসেবে নয়।












Click it and Unblock the Notifications