বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ ড্র, চার মিনিটে নায়ক থেকে খলনায়ক কেন আশিক?

আইএসএলের ম্যাচে বেঙ্গালুরু এফসিকে আটকে দিল কেরালা ব্লাস্টার্স এফসি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর শেষ লগ্নের নাটকের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। ৮৪ মিনিটে আশিক কুরুনিয়ান গোল করে বেঙ্গালুরু এফসি-কে এগিয়ে দেন। যদিও তিনিই চার মিনিট পরই আত্মঘাতী গোল করে বসেন।

 চার মিনিটে নায়ক থেকে খলনায়ক কেন আশিক কুরুনিয়ান?

দুই দলই প্রথম থেকে গোল পেতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছিল, কিন্তু প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি। ২ মিনিটে কেরালা ব্লাস্টার্সের জিকসন সিং পেনাল্টি এরিয়ার কিছুটা বাইরে থেকে শট নিলেও বল জালে জড়াতে পারেননি। এর ২ মিনিট পরেই সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ হন বেঙ্গালুরু এফসি ইমান বাসাফা। এরপর থেকে বল দখলের লড়াই চলছিল মাঝমাঠেই। ২৩ মিনিটে বেঙ্গালুরুর ডিফেন্ডারের থেকে বল ছিনিয়ে যে ক্রস খেলেছিলেন সাহাল আবদুল সামাদ তাতে সুনীল ছেত্রীর দলের রক্ষণকে কড়া চ্যালেঞ্জেরই ইঙ্গিত দেন তিনি। এর ২ মিনিট পর উদান্তা সিং সুনীলকে লক্ষ্য করে ক্রস বাড়ালে তা গোলে রূপান্তরিত করতে পারেননি বেঙ্গালুরু অধিনায়ক। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য।

চার মিনিটে নায়ক থেকে খলনায়ক কেন আশিক কুরুনিয়ান?

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৯ মিনিটের ভালো সুযোগ তৈরি করেছিল বেঙ্গালুরু, উদান্তা সিং ও ক্লেইটন সিলভার যুগলবন্দিতে। যদিও ব্রাজিলিয়ান এ ক্ষেত্রেও শট গোলে রাখতে পারেননি। কয়েক মিনিট পর ফের সিলভা দলকে এগিয়ে দিতে পারেননি। দ্বিতীয়ার্ধের প্রথমদিকে আধিপত্য বজায় রেখেই খেলতে থাকে বেঙ্গালুরু। ৭৬ মিনিটে কেরালা ব্লাস্টার্সের কর্নারের পর প্রতি আক্রমণে গিয়েও কাজের কাজ করতে পারেননি উদান্তা ও প্রিন্স ইবারা। ৮৩ মিনিটে আলবিনো গোমস অনবদ্য সেভ করে বেঙ্গালুরুর অগ্রগমন রোধ করেন। এর এক মিনিট পরেই আশিক কুরুনিয়ানের রেগুলেশন শট তালুবন্দি করতে না পারায় তা গোললাইন পেরিয়ে যায়। কিন্তু মিনিট চারেক পরে সেই কুরুনিয়ানই আত্মঘাতী গোল করায় ম্যাচ ১-১ হয়ে যায়। বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে নায়ক থেকে খলনায়ক হয়ে যান তিনি।

চার মিনিটে নায়ক থেকে খলনায়ক কেন আশিক কুরুনিয়ান?

শেষ ১০ মিনিট বাদ দিলে দুই দলের রক্ষণভাগই দারুণ জমাট ছিল। দুই দলেরই বেশ কিছু আক্রমণ প্রতিহত হয়। এদিনের ড্রয়ের ফলে ৩ ম্যাচে চার পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বেঙ্গালুরু এফসি। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স রইল অষ্টম স্থানে। শনিবার বেঙ্গালুরু এফসির পরবর্তী ম্যাচ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। রবিবার কেরালা ব্লাস্টার্সের সামনে ওডিশা এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+