সুনীল ছেত্রীর গোলে হেরে আইএসএল অভিযান শেষ এসসি ইস্টবেঙ্গলের
এসসি ইস্টবেঙ্গল। এই নামে চলতি আইএসএলের শেষ ম্যাচে পরাস্ত হলো লাল হলুদ। মারিও রিভেরার দলকে আজ তিলক ময়দানে ১-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রী জয়সূচক গোলটি করেন। আইএসএল অভিযান শেষের পর শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের বিচ্ছেদ ঘোষণা এখন সময়ের অপেক্ষা।

শ্রী সিমেন্ট চলে গেলে বাংলাদেশের বসুন্ধরার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে ইস্টবেঙ্গল। চলতি আইএসএলে পয়েন্ট তালিকার একেবারে শেষে রইল এসসি ইস্টবেঙ্গল। ২০টি ম্যাচে জয় একটিতে, ড্র হয়েছে ৮টি ম্যাচ, ১১টি মেরেছে এসসি ইস্টবেঙ্গল। ময়দানের দুই প্রধানের অন্যতম দলের এমন হতশ্রী পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হতাশ ফুটবলপ্রেমীরা।

এদিনের ম্যাচে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও ভালো সুযোগ তৈরি করতে পারছিল না বেঙ্গালুরু এফসি। ২২ মিনিটে এসসি ইস্টবেঙ্গলের আন্তোনিও পেরোসেভিচের ভালো প্রয়াস রুখে দেন বেঙ্গালুরুর গোলকিপার লারা শর্মা। এর ঠিক ২ মিনিট পরেই গোল করেন সুনীল ছেত্রী। পিছন থেকে সুনীলকে লক্ষ্য করে বল বাড়িয়েছিলেন ইয়াইয়া বানানা, তা থেকে গোল করতে কোনও ভুল করেননি অভিজ্ঞ ছেত্রী। এর কিছু পরেই উদান্তা সিংয়ের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ঘুরে দাঁড়াতে প্রয়াস চালালেও অ্যাটাকিং থার্ডের কারণে ভোগান্তি বাড়তে থাকে। তারই মধ্যে পেরোসেভিচ চোট পেয়ে বেরিয়ে যেতেই গণ্ডগোল হয়ে যায় যাবতীয় হিসেবনিকেশে।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর আপ্রাণ প্রয়াস চালাতে থাকে এসসি ইস্টবেঙ্গল। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে ফেলেছিল। কিন্তু গোল করার কাজটাই করতে পারেনি লাল হলুদ। বেঙ্গালুরুর গোলকিপার ম্যাচের সেরা হওয়াতেই স্পষ্ট লাল হলুদ কতটা মরিয়া ছিল, কিন্তু লারাকে পরাস্ত করতে পারেনি। এবারের আইএসএলে হতাশ করেছে বেঙ্গালুরু এফসিও। ধারাবাহিকতার ধারেকাছে ছিল না তারা। যদিও শেষটা জয় দিয়েই শেষ করলেন সুনীল ছেত্রীরা। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তারা রইল লিগ তালিকার ষষ্ঠ স্থানে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications