আইএসএলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু এফসি

আইএসএলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু এফসি

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল বেঙ্গালুরু এফসি। ১৫ ম্যাচ খেলে ২৮ পয়েন্টে অবস্থান করছেন সুনীল ছেত্রীরা। সম পরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ বা দশম স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি।

আইএসএলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু এফসি

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। দুই দলই প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ শানাতে থাকে। ম্যাচের সাত মিনিটে গোল দিয়ে সুনীল ছেত্রীর দলকে এগিয়ে দেন এন কুমার। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে হোম টিম।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ দিতে মরিয়া চেষ্টা চালান হায়দরাবাদ এফসি-র ফুটবলাররা। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও ফিরে আসতে হয় তাঁদের। ১-০ গোলেই শেষ হয় ম্যাচ। কাল সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি এফসি। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে রনবীর কাপুরের দল। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+