হাড্ডাহাড্ডি সেমিফাইনালে বেঙ্গালুরুর কাছে এটিকে-র হার, লড়াই তবু বাকি
হাড্ডাহাড্ডি সেমিফাইনালে বেঙ্গালুরুর কাছে এটিকে-র হার, লড়াই বাকি
আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াই-র সাক্ষী থাকল বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়াম। হোম টিম ম্যাচ এক গোলে জিতলেও, খেলায় যারপরনাই প্রধান্য কায়েম করে ঘরের মাঠে দ্বিতীয় লেগে নামার আগে বেঙ্গালুরু এফসি-কে চিন্তায় রাখল এটিকে। চেনা প্রতি-আক্রমণের ছক থেকে বেরিয়ে এদিন অন্য ভূমিকায় দেখা গেল আন্টোনিও লোপেজ হাবাসের ফরোয়ার্ড লাইনকে। যাদের সামলাতে সারাক্ষণ নাজেহাল হতে হয়েছে হরমনজোত খাবরাদের।

প্রথমার্ধ
ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় এটিকে। দুর্দান্ত কিছু মুভ তৈরি করেন রয় কৃষ্ণা, এডু গার্সিয়া, উইলিয়ামসরা। পরিকল্পিত আক্রমণে বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছে যায় এটিকে। যদিও প্রতি আক্রমণে উঠে ৩১ মিনিটে ম্যাচের প্রথম গোল পায় বেঙ্গালুরু এফসি। এটিকে-র গোলরক্ষক অরিন্দমের গায়ে লেগে ফিরে আসা বল পেয়ে ফাঁকতালে গোল দেন ব্রাউন।
|
দ্বিতীয়ার্ধ
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও গতি বাড়ায় এটিকে। যদিও হাবাসের দলের সব আক্রমণই প্রতিহত করে দেন বেঙ্গালুরু এফসি-র ফুটবলাররা। মাঝে মাঝে আক্রমণে উঠে আসে সুনীল ছেত্রী শিবিরও। ম্যাচের ৮৩ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে রয় কৃষ্ণাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ায় লাল কার্ড দেখেন বেঙ্গালুরু এফসি-র এন কুমার। তা সত্ত্বেও হোম টিমের রক্ষণভাগ ভেদ করতে পারেনি এটিকে।
|
ফেরার সুযোগ
প্রথম লেগের ফলাফলের নিরিখে বেঙ্গালুরু এফসি-র থেকে এগ্রিগেটে ১-০ গোলে পিছিয়ে রয়েছে এটিকে। ফাইনালে পৌঁছতে গেলে ঘরের মাঠ যুবভারতী স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে ব্যবধান ঘুঁচিয়ে ১ গোলে জিততে হবে আন্টোনিও লোপেজ হাবাসের দলকে।
|
কবে খেলা
আট এপ্রিল বা আগামী রবিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে এটিকে। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।












Click it and Unblock the Notifications