সন্তোষে ফাইনালে বাংলা, কাপ ঘরে তুলতে ফাইনালে সামনে কেরল
সন্তোষ ট্রফিতে কর্ণাটককে হারিয়ে ফাইনালে পৌঁছলো বাংলা, ২-০ গোলে ম্যাচ জিতল বাংলা।
খেতাব রক্ষার লড়াইতে নামা বাংলা পৌঁছে গেল একদম শেষ ধাপে। ফাইনালে উঠে গেল রঞ্জন চৌধুরীর ছেলেরা। সেমিফাইনালে কর্ণাটককে তারা হারাল ২-০ গোলে।


এদিনও ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছিল বাংলা দল। অবশ্য প্রথমার্ধে গোল মুখ খুলতে পারেনি বাংলা দল। তবে দ্বিতীয়ার্ধে নামার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় তারা। সুফল হাতেনাতে ৫৭ মিনিটে গোল করেন জিতেন মূর্মু।
এক গোলে পিছিয়ে গিয়েও কর্ণাটক ফিরে আসতে পারেনি। এবার আরও একটা গোল করেন বাংলার ফুটবলাররা। সংযুক্তি সময়ে কর্ণাটকের কফিনে শেষ পেরেক পুঁতে দেন তীর্থঙ্কর সরকার।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTheIndianFootballTeam%2Fvideos%2F1696589693765164%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
এদিকে অন্য ম্যাচে মিজোরামকে কেরল ১-০ গোলে হারিয়ে বাংলার প্রতিপক্ষ। তাদেরকে হারাতে পারলেই ৩২ বারের চ্যাম্পিয়ন বাংলা আরও একবার সন্তোষ ঘরে তুলবে।












Click it and Unblock the Notifications