Santosh Trophy: সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা, খুশির হাওয়া গোটা শিবিরে
Santosh Trophy: সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা, খুশির হাওয়া গোটা শিবিরে
সন্তোষ ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিল বাংলা। গ্রুপ এ-এর দ্বিতীয় দল হিসেবে সন্তোষের শেষ চারে জায়গা করে নিল বাংলা দল। বাংলা ছাড়া গ্রুপ শীর্ষ থেকে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে কেরল। কেরলের পয়েন্ট ১০, অন্য দিকে, বাংলার পয়েন্ট ৯। ড্র করলেও বাংলার সুযোগ থাকতো শেষ চারে যাওয়া তবে সেক্ষেত্রে বাংলাকে চেয়ে থাকতে হত মেঘালয়-পাঞ্জাব ম্যাচের ফলের দিকে।

গ্রুপে একটি ম্যাচে জিততে না পারা দুর্বল রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলা। তবে, ফারদিন আলি মোল্লা এবং মহীতোষ রায় দল সামান্য কিছু ভুলের জন্য হেলায় নষ্ট করে একের পর এক সোনার সুযোগ। প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলা।
তবে, এই সকল ভুল শুধরে দ্বিতীয়ার্ধে অন্য রূপে পাওয়া যায় রঞ্জন ভট্টাচার্যের দলকে। প্রথমার্ধের মতো আক্রমণের ঝাঁঝ একই থাকলেও এই অর্থে বাংলার আক্রমণভাগের ফুটবলাররা বলকে শটগুলি অন টার্গেট রাখতে পারছিলেন।

দ্বিতীয়ার্ধের প্রথমেই ফারদিনকে নিজেদের বক্সে পিছন থেকে ট্র্যাপ করলে পেনাল্টি পায় বাংলা। ৪৬ মিনিটে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি তিনি। ম্যাচের দ্বিতীয় গোলটি বাংলা পায় ৫৯ মিনিটে। প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে রিবাউন্ডে আসা ফিরতি বল ধরে দর্শনীয় গোল করে যান এই তরুণ ফুটবলার। ম্যাচে ৮০ মিনিটের মাথায় রাজস্থানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সুজিত সিং। ম্যাচের সেরা নির্বাচিত হওয়া ফার্দিন আলি মোল্লা বলেছেন, "এই জয়ের জন্য প্রথমে কৃতিত্ব দেব আমার সতীর্থদের। সেমিফাইনালে পৌঁছে আমি খুশি। এখনও অনেকটা পথ যাওয়া বাকি। ট্রফি নিয়ে কেরালা থেকে ট্রফি হাতে ফিরতে চাই।"
২৯ এপ্রিল গ্রুপ 'বি'-এর বিজয়ী দলের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামবে বাংলা দল। গ্রুপ টেবলের যা অবস্থা তাতে বাংলা ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে মুখোমুখি হতে পারে মনিপুর বা ওড়িশার।












Click it and Unblock the Notifications