বাংলা সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের সামনে, সেমিফাইনালে ৩-০ গোলে হারাল মণিপুরকে
বাংলা পৌঁছে গেল ৭৫তম সন্তোষ ট্রফির ফাইনালে। আজ সেমিফাইনালে মণিপুরকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলা। প্রথমার্ধেই রঞ্জন ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন দল এগিয়ে ছিল ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে হলো আরও একটি গোল। ফাইনালে বাংলার প্রতিপক্ষ কেরল।

(ছবি- আইএফএ মিডিয়া)
FULL-TIME! West Bengal are into the Final of the #HeroSantoshTrophy 🏆 🤩
— Indian Football Team (@IndianFootball) April 29, 2022
Manipur gave it an almighty effort in the second half, but West Bengal get the victory in the end, as Kerala awaits them in the final!
MAN 0-3 WB#MANWB ⚔️ #IndianFootball ⚽ pic.twitter.com/5NHQdM8pTc
এবারের সন্তোষ ট্রফিতে একমাত্র কেরলের কাছেই পরাস্ত হয়েছে বাংলা। কেরল বাংলাকে ২-০ গোলে হারিয়েছিল। তবে পাঞ্জাবকে ১-০, মেঘালয়কে ৪-৩ ও রাজস্থানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলা। মণিপুরও মাত্র একটি ম্যাচ হেরেই শেষ চারে উঠেছিল। ওডিশা মণিপুরকে হারায় ১ গোলে। সার্ভিসেসকে ৩-০, গুজরাজতে ২-০ ও কর্নাটককে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলার সামনে পড়েছিল মণিপুর।
2' Sujit Singh latches on to a pass from Md Fardin and slams it home from outside the area!
— Indian Football Team (@IndianFootball) April 29, 2022
MAN 0-1 WB
Watch 👉 https://t.co/X1HfJJ3eov#MANWB ⚔️ #HeroSantoshTrophy 🏆 #IndianFootball ⚽ pic.twitter.com/led7EpNY2F
প্রথমার্ধে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেয়নি বাংলা। ম্যাচের ২ মিনিটের মাথায় ফারদিন আলি মোল্লার থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে দেন সুজিত সিং। এর ঠিক ৫ মিনিট পরেই ২ গোলে এগিয়ে যায় বাংলা। ডিফেন্ডার ও কিপারকে পরাস্ত করে বিশ্বমানের গোল করেন ফারদিন। ২৫ মিনিটের মাথায় গোলকিপার বদল করে মণিপুর। ৩২ মিনিটের মাথায় অনবদ্য দক্ষতার সঙ্গে সুধীর লাইটনজ্যামের শট রুখে দেন বাংলার গোলরক্ষক প্রিয়ন্ত সিং। প্রথমার্ধে দুই দলই আরও কিছু সুযোগ পেয়েছিল, তবে বিরতিতে বাংলা ২-০ গোলেই এগিয়ে থাকে। ৭৪ মিনিটে বাংলার তৃতীয় গোলটি করেন দিলীপ ওঁরাও।
7' GOAL! Md Fardin gets on the act this time! He made the best of confusion between the Manipur keeper and the defenders to slot it into an empty net!
— Indian Football Team (@IndianFootball) April 29, 2022
MAN 0-2 WB
Watch 👉 https://t.co/X1HfJJ3eov#MANWB ⚔️ #HeroSantoshTrophy 🏆 #IndianFootball ⚽ pic.twitter.com/3Az519kSIt
ইতিমধ্যেই বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলে ২ লক্ষ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। বাংলা দল সন্তোষ ট্রফি অভিযানে যাওয়ার আগেও তিনি অর্থসাহায্য করেছিলেন। সোমবার সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা মুখোমুখি হবে কেরলের। কেরল কর্নাটককে ৭-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।












Click it and Unblock the Notifications