পারল না বেলজিয়ামের 'সোনার প্রজন্ম', স্বপ্ন অপূর্ণ রেখে বিদায় রেড ডেভিলসদের
অপ্রতিরোধ্য বেলজিয়ামের স্বপ্নের দৌড় থেমে গেল। রেড ডেভিলসদের থামিয়ে দিল লেস ব্লুস-রা।
অপ্রতিরোধ্য বেলজিয়ামের স্বপ্নের দৌড় থেমে গেল। রেড ডেভিলসদের থামিয়ে দিল লেস ব্লুস-রা। ২০০৬ সালের পর ফের একবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ফ্রান্স। আর এদিকে ২৪ ম্যাচ অপরাজিত থাকার পরে বেলজিয়াম হেরে গেল। এই বিশ্বকাপেও ষষ্ঠ ম্যাচে এসে প্রথম হারলেন এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুরা।

এদিন মাঝমাঠে একা হ্যাজার্জ সপ্রতীভ ছিলেন। তিনি আক্রমণে ওঠা জারি রেখেছিলেন। বেশ কয়েকবার গোলের মুখ খুলেও ফেলেছিলেন। তবে গোল পাননি।
বেলজিয়াম এবার গ্রুপ লিগে সবকটি ম্যাচ জিতে শেষ ১৬-য় ওঠে। তারপরে জাপান ও ব্রাজিলকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছয়। ১৯৮৬ সালের পর দ্বিতীয়বার রেড ডেভিলসরা সেমিতে পৌঁছয়। ফলে এই প্রজন্মকে বেলজিয়াম ফুটবলের সোনার প্রজন্ম বলে ডাকা হচ্ছিল। মনে করা হয়েছিল, বিশ্বকাপের কালো ঘোড়ারা বোধহয় কাপ জিতেই ফিরবেন। তবে শেষ অবধি তা হয়নি।
২০১৬ সালের সেপ্টেম্বরের পরে কোনও ম্যাচ হারল রবার্তো মার্তিনেসের দল। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে স্পেনের কাছে শেষবার হেরেছিল বেলজিয়াম। ম্যাচটি হয়েছিল কিং বাউদোয়িন স্টেডিয়ামে। তারপরে এদিন বিশ্বকাপে হেরে বিদায় নিল বেলজিয়াম।












Click it and Unblock the Notifications