Euro Cup 2024: রোমানিয়ার বিরুদ্ধে সহজ জয় বেলজিয়ামের, জমজমাট গ্রুপ ‘ই-’র লড়াই

প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর ইউরো কাপের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল বেলজিয়াম। রোমানিয়ার বিরুদ্ধে ২-০ জিতে গ্রুপ- 'ই'র লড়াই জমিয়ে দিল ফিফা ক্রমতালিকায় ৩ নম্বরে থাকা বেলজিয়াম।

ম্য়াচ শুরুর ২ মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় বেলজিয়াম। আরও নিখুঁত করে বললে, ৭৪ সেকেন্ডেই ১-০ এগিয়ে যায় তারা । জেরেমি ডোকুর কাছে বক্সে বল রান রোমেলু লুকাকু। ডিফেন্ডারদের ঘাড়ের কাছে নিয়ে টিয়েলেম্যানসের কাছে বল বাড়ান তিনি। বক্সের বাইরে থেকে টিয়েলেম্যানসের ডান পায়ের শট বাঁচাতে পারেননি গোলরক্ষক। মাত্র ৭৩ সেকেন্ডে গোল করেন। ইউরোর ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল। তাঁর আগে আছেন রাশিয়ার দিমিত্রি কিরিচেঙ্কো এবং আলবেনিয়ার নেদিম বাজরামি।

Belgium

এদিকে রোমানিয়াও কাউন্টার অ্যাটাকে উঠছিল। তবে তারা ফিনিশ করতে পারছিল না। প্রথমার্ধে আরও গোল করতে পারত বেলজিয়ামও। কিন্তু শেষ পর্যন্ত ১-০ এগিয়ে থেকেই বিরতিতে যান লুকাকুরা।
পুরো ম্যাচেই বেলজিয়ামের ডোকু, লুকাকু এবং টিয়েলেম্যান রোমানিয়ার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন। আর পিছন থেকে খেলা তৈরি করে আসল কলকাঠি নেড়ে গিয়েছেন কেভিন দ্য ব্রুইন। ৮০ মিনিটের মাথায় নিজের দলের গোলরক্ষকের লম্বা বল ধরে রোমানিয়ার বক্সে ঢুকে চলতি বলে শট মেরে গোল করেন দ্য ব্রুইন। ফলে ম্যাচের ফল হয় ২-০।

দল জিতলেও দুই ম্যাচের পরও ফ্লপ বেজলিয়ামের তারকা লুকাকু। হয়ত ভাগ্য সঙ্গ দিচ্ছে না তাঁর। দুই ম্যাচে অফসাইডের জন্য তাঁর তিনটে গোল বাতিল। এখনও স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ। স্লোভাকিয়ার বিরুদ্ধে জোড়া গোলের পর এদিনও তাঁর একটি গোল 'ভার'এর সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি।


তবে রোমানিয়া কিন্তু কিন্তু একাধিক সুযোগ তৈরি করেছিল এই ম্যাচে। কিন্তু গোল করতে ব্যর্থ হয়। শেষ দিকে রোমানিয়ার একটি আক্রমণে গোল লাইনের কাছ থেকে বল 'ক্লিয়ার' করেন বেলজিয়ামের ডিফেন্ডাররা। মোট ১৪টি শটের প্রচেষ্টা নিয়ে ৫টি শট বেলজিয়ামের পোস্টে রাখতে পারে রোমানিয়া। বেলজিয়াম ২০টি শট নিয়ে ৯টি রাখতে পেরেছে পোস্টে।

রোমানিয়ায় হারার ফলে, এখন এই গ্রুপের চারটি দলেরই ২ ম্যাচ খেলে পয়েন্ট ৩ করে। গ্রুপের শেষ ম্যাচের উপরই নির্ভর করবে বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া এবং ইউক্রেনের ভাগ্য। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে বেলজিয়াম। স্লোভাকিয়া ও ইউক্রেনও ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট করে পেয়েছে। ফলে এই গ্রুপের সব দলের কাছেই নক-আউটের যোগ্যতা অর্জনের সুযোগ আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+