মেইনজের কাছে হেরে বুন্দেসলিগা খেতাব জয় হাতছাড়া বায়ার্নের, আশা ক্ষীণ
মেইনজের কাছে হেরে বুন্দেসলিগা খেতাব জয় হাতছাড়া বায়ার্নের, আশা ক্ষীণ
মেইনজের কাছে হেরে টানা ৯ বারের জন্য বুন্দেসলিগা খেতাব জয় কার্যত হাতছাড়া হল বায়ার্ন মিউনিখের। এই অবস্থায় একমাত্র লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরবি লেইপজিগ আজ ঘরের মাঠে স্টুটগার্টের কাছে হেরে গেলে খেতাব জিততে পারেন ডেভিড মুলাররা। কিন্তু সেই সম্ভাবনা যে ক্ষীণ, তা ধরেই নিয়েছেন বায়ার্ন কোচ হানসি ফ্লিক।

শনিবার বুন্দেসলিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মেইনজের বিরুদ্ধে খেলতে নেমেছিল। খেতাব নির্ধারক এই ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে আট বারের টুর্নামেন্ট চ্যাম্পিয়নরা। শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে রবার্ট লেভানডস্কি শিবির। কিন্তু খেলার গতির বিপরীতে হেঁটে ৩ মিনিটে মেইনজের হয়ে প্রথম গোল করেন জোনাথান বুরকার্ডট। ৩৭ মিনিটে রবিন কোয়েইসনের গোলে বায়ার্নের থেকে ব্যবধান বাড়ায় মেইনজ। দুই গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বায়ার্ন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলায় ফেরার মরিয়া চেষ্টা চালায় বায়ার্ন। বলের দখল এবং ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের দিকে নিয়েও কাঙ্খিত কাজটা করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয় আট বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছেও ফিরে আসতে হয় বায়ার্নকে। ম্যাচের একদম শেষ লগ্নে চোট সারিয়ে মাঠে ফেরা রবার্ট লেভানডস্কির গোলে ব্যবধান কমলেও হার নিয়েই ড্রেসিংরুমে ফিরতে হয় জার্মান জায়ান্টকে।
৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা তালিকার শীর্ষ স্থানে থাকলেও খেতাব জিততে পারছে না বায়ার্ন মিউনিখ। উল্টে আজ ঘরের মাঠে স্টুটগার্টের বিরুদ্ধে জয় হাসিল করতে পারলেই তাদের চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হবে। ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে উলফসবার্গ। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে এইন্টহাখট ফ্র্যাঙ্কফুর্ট। তালিকার পঞ্চম স্থানে থাকা বুরুশিয়া ডর্টমুন্ড ৩১ ম্যাচ খেলে ৫৫ পয়েন্টে অবস্থান করছেন।












Click it and Unblock the Notifications