করোনা উদ্বেগের মাঝে ফুটবল ফ্যানেদের মন ভরাল বুন্দেসলিগার ৭ গোলের ম্যাচ!

করোনা উদ্বেগের মাঝে ফুটবল ফ্যানেদের মন ভরাল বুন্দেসলিগার ৭ গোলের ম্যাচ!

বিশ্বজুড়ে করোনা উদ্বেগ এখনও থামেনি। দেশে দেশে এখনও করোনা ভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতি, কোথার আবার মারণ ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসায় ফুটবল যুদ্ধ শুরু হয়েছে। ১৬ মে থেকে বিশ্বে ফুটবলের দামামা বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে এবার ফ্যানেদের সাত গোলের ম্যাচ উপহার দিল বুন্দেসলিগা।

বায়ার্ন মিউনিখের ৫ গোল

ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে ৫-২ গোলে ম্যাচ জিতল বায়ার্ন মিউনিখ। শনিবার বরুসিয়া ডর্টমুন্ড উল্ফসবুর্গকে হারিয়েছে। যার কয়েক ঘণ্টা পরেই বায়ার্ন মিউনিখ ৫-২ গোলে ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে দেয়।

কারা গোল করলেন

বায়ার্নের হয়ে লিওন গোরেৎজকা, টমাস মুলার, রবার্ট লেবানডস্কি, আলফন্সো ডেভিস গোল করেন। ফ্রাঙ্কফুর্টের ফুটবলার হিন্টেরেগার একটি আত্মঘাতী গোল করেন। একই সঙ্গে ফ্র্যাঙ্কফুর্টের হয়ে হিন্টেরেগার বায়ার্নের জালে দুবার বল জড়ান।

শীর্ষস্থান ধরে রাখল বায়ার্ন

শনিবার ফ্রাঙ্কফুর্টকে হারানোর সুবাদে বুন্দেশলিগার শীর্ষস্থান ধরে রাখল বায়ার্ন। ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় মগডালে বায়ার্ন। বরুসিয়া ডর্টমুন্ড ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সমসংখ্যাক ম্যাচ খেলে বরুসিয়ার থেকে ৪ পয়েন্টের লিড নিয়ে ফেলল বায়ার্ন।

পাবে ভিড়

জার্মানিতে করোনা প্রভাব এখন নিয়ন্ত্রণে। বুন্দেসলিগার ম্যাচ দেখতে দর্শকদের প্রবেশ নিষেধ থাকলেও জার্মানির শহরগুলির পাবগুলিতে ফুটবলপ্রেমীরা ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+