চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ, জিতে শেষ আটে চেলসিও
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ, জিতল চেলসিও
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। দুই লেগের এগ্রিগেটে লাজিও-কে পিছনে ফেলে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে আটলোটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল চেলসিও। ধারে-ভারে আট দলের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে বিশ্বাস করেন ফুটবল প্রেমীরা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে ঘরের মাঠে লাজিও-র বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচ জিতেছিল বায়ার্ন মিউনিখ। জার্মান দলের পক্ষে ৪-১ ফলাফলে ম্যাচ শেষ হয়েছিল। ফলে অনেকটা এগিয়ে থেকে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন। ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বায়ার্নের হয়ে গোল করেন রবার্ট লেভানদোস্কি ও এরিক ম্যাক্সিম। পরাজিত দলের হয়ে এক গোল শোধ দেয় মার্কো পারোলো।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেলসি। প্রথম লেগের মোকাবিলা ১-০ গোলে জিতেছিল ব্রিটিশ ক্লাব। ফলে তারা এগিয়ে থেকেই দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নেমেছিল। এই ম্যাচও ২-০ গোলে জেতে চেলসি। ৩-০ এগ্রিগেটে এগিয়ে থেকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছল ব্রিটিশ ক্লাব।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে জুভেন্তাস, ডর্টমুন্ড, পিএসজি এবং লিভারপুল। রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটিও প্রতিযোগিতার একই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি। আট দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা। কোয়ার্টার ফাইনালে কোন দলের সঙ্গে কারা কবে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা আর কয়েক দিন পরেই জানিয়ে দেবে উয়েফা। তারই অপেক্ষায় বসে রয়েছেন ফুটবল প্রেমীরা।












Click it and Unblock the Notifications