প্রাক্তন ফুটবলারকেই কোচ করল ইস্টবেঙ্গল, কাজ করবেন সুভাষের সঙ্গে

অবশেষে আসন্ন মরসুমের জন্য হেড কোচ নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। আগামী মরসুমের জন্য লাল-হলুদের কোচের পদে এলেন এক সময় এটিকের সহকারী কোচ বাস্তব রায়।

অবশেষে আসন্ন মরসুমের জন্য হেড কোচ নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গল। আগামী মরসুমের জন্য লাল-হলুদের কোচের পদে এলেন এক সময় এটিকের সহকারী কোচ বাস্তব রায়।

প্রাক্তন ফুটবলারকেই কোচ করল ইস্টবেঙ্গল, কাজ করবেন সুভাষের সঙ্গে

শুক্রবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে বাস্তাব রায়কে কোচ করার কথা জানাল ইস্টবেঙ্গল। এদিনের সাংবাদিক সম্মেলনে নতুল কোচ বাস্তব রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর(টিডি) সুভাষ ভৌমিক, ক্লাব সচিব কল্যাণ মজুমদার এবং ফুটবল সচিব রজত গুহ।

বেশ কিছু দিন ধরে ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছিল বাস্তবকে কোচ করতে চাইছে ইস্টবেঙ্গল। তবে, মাঝে একটা সময় উঠে আসছিল সুজিত চক্রবর্তীর নামও। তবে, শেষ পর্যন্ত কোচ কে হবেন, তা নির্বাচণ করার দায়িত্ব পুরোটাই ছিল সুভাষ ভৌমিকের উপর। সুজিত এবং বাস্তব দু'জনেই এ লাইসেন্সের অধিকারী। তবে, সব দিক বিচার করে এক সময়ে অনূর্ধ্ব-১৯ ইস্টবেঙ্গল দলে খেলা বাস্তবকেই কোচ হিসেবে বেছে নিলেন সুভাষ ভৌমিক।

তবে, বাস্তবকে কোচ করার নেপথ্যেও অন্য গন্ধ পাচ্ছেন ময়দানের সঙ্গে দীর্ঘ দিন যুক্ত সমর্থকেরা। তাদের মতে, বাস্তবকে কোচ করাটা স্রেফ লোক দেখানো, আসল নিয়ন্ত্রণ তো থাকবে সুভাষের হাতেই।
এদিন ক্লাবের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা এক সমর্থক বলেন, 'সুভাষের তো এ লাইসেন্স নেই, তাই বাস্তবকে আনা। দল তো চালাবে সেই সুভাষই। বাস্তব শুধু ইয়েস ম্যান।'

প্রাক্তন ফুটবলারকেই কোচ করল ইস্টবেঙ্গল, কাজ করবেন সুভাষের সঙ্গে

এখন দেখার সুভাষ-বাস্তব যুগলবন্দিতে, সর্বভারতীয় স্তরে দীর্ঘ দিনের ট্রফির ক্ষরা কাটিয়ে ফের স্ব-মহিমায় দেখা যায় কি না ইস্টবেঙ্গলকে!

অন্য দিকে, ইস্টবেঙ্গলে কোচ নিশ্চিত হওয়ার দিন মহামেডান স্পোটিংয়ের দায়িত্ব ছাড়লেন নব নিযুক্ত কোচ মৃদুল ব্যানার্জী। আর্থিক সমস্য়ার কারণে দায়িত্ব ছাড়লেন সন্তোষ ট্রফি জয়ী কোচ।

ইতিমধ্যেই নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে লাল সরণীর ক্লাবটি। তবে শতাব্দী প্রাচীন মহামেডানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এক সময়ে সাদা-কালো শিবিরকে কোচিং করানো ফুজা তোপে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+