রবিবার আইএসএলে ড্রাফটিং, ২০০ ফুটবলারের ভাগ্য নির্ধারণের লড়াই জমবে মুম্বইয়ে

রবিবার আইএসএল ড্রাফটিংয়ের দিন, কীভাবে কী হবে জানেন না, জেনে নিন সহজ গাইড লাইন

রবিবার ভারতীয় ক্রিকেটে মাইলস্টোন দিন, লন্ডনে বিশ্বশ্রেষ্ঠত্বের জন্য লড়বেন মিতালি এন্ড কোং। ঠিক তেমনিই মুম্বইতে ভারতীয় ফুটবলেরও 'ডি ডে'। এই মরশুমে আইএসএলে কোন দলে কোন ফুটবলার খেলবে তা ঠিক হয়ে যাবে আরব সাগরের তিরে। লক্ষ -কোটি টাকার খেলায় কারা কারা আখের গুছিয়ে নিতে পারবেন জানা যাবে। তেমনিই ড্রাফটিং শেষে অবিক্রীত কোন ফুটবলারদের আই লিগে পাওয়া যাবে তাও তারা বুঝে নিতে পারবেন।

রবিবার কার ভাগ্যে শিকে ছিঁড়বে আইএসএল ড্রাফটিং-য়ে

জামসেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসি সহ দশটি দল এদিনের ড্রাফটিং থেকে নিজের দল গুছিয়ে নেবে। এই দুটি দল ছাড়া বাকি আটটি দল দু'জন করে সিনিয়র ফুটবলার রেখে দিয়েছে। এই দুটি দল এবারের আইএসএলে প্রথমবার খেলবে তাই পুরো দলই তারা বেছে নিতে পারবে। ২০০ ফুটবলারের পুল থেকে প্রতিটা দল সবচেয়ে কম ১৫ জন ভারতীয় ফুটবলার নিতে পারবে। দেশীয় ফুটবলার নেওয়ার সংখ্যাটা সর্বোচ্চ ১৮ হতে পারবে। পুরোন দলগুলি অনুর্ধ্ব ২১ -র তিনজন করে পুরোন প্লেয়ার রেখে দিতে পেরেছে।

রবিবার কার ভাগ্যে শিকে ছিঁড়বে আইএসএল ড্রাফটিং-য়ে

মোট ১৫ রাউন্ডে হবে ড্রাফটিং পদ্ধতি। ২০১৫ -র আইএসএল ড্রাফটিংয়ে চালু হওয়া ইনস্ট্যান্ট ট্রেডিং কার্ডও চালু থাকবে এবারের ড্রাফটিং-য়ে। কোনও প্লেয়ারকে কিনে নেওয়ার পরও পরের রাউন্ডে কোনও ফ্রাঞ্চাইজি চাইলে সেই ফুটবলারকে বিক্রি করে দিতে পারবে।

রবিবার কার ভাগ্যে শিকে ছিঁড়বে আইএসএল ড্রাফটিং-য়ে

বিদেশি ফুটবলারদের জন্য কোনও ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ ১২.৫ কোটি টাকা খরচ করতে পারবে। পাশাপাশি দল গড়ার জন্য সর্বোচ্চ ১৮ কোটি টাকা খরচ করা যাবে। ভারতীয় ফুটবলারদের জন্য অন্তত সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করতে পারবে কোনও ফ্রাঞ্চাইজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+