মরশুমের প্রথম এল ক্লাসিকোয় ধুন্ধুমার বার্সা বনাম রিয়েল, দুরন্ত মেসির গোলের ভিডিও দেখুন

হক না প্রীতি ম্যাচ এল ক্লাসিকো তো এল ক্লাসিকোই। তার ওপর আবার ইন্টারন্যাশানাল চ্যাম্পিয়ন্স কাপ। রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতল বার্সেলোনা

নেইমার আছে কী নেই জল্পনার মধ্যেই মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলল বার্সেলোনা। ইন্টারন্যাশানাল
চ্যাম্পিয়ন্স কাপে রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথম ট্রফি জিতলেন বার্সার নতুন কোচ ভালভাদরে। আক্রমণ প্রতি আক্রমণে ভরা ম্যাচে দুরন্ত ফুটবল দেখল দুনিয়া।

চ্যাম্পিয়ন বার্সেলোনা

মরশুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়ালের জার্সি গায়ে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বেল -বেঞ্জিমা ছিলেন। অন্যদিকে বার্সার জার্সিতে হয়ত শেষ এল ক্লাসিকো খেলল এমএসএন। নেইমার বার্সার জার্সি গায়ে থাকবেন কিনা তা হয়ত মঙ্গলবার পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এদিনের টিম গেম দেখে বোঝার উপায় ছিল না যে মেসি-সুয়ারেজ-নেইমার জুটি আর বেশিদিন নেই। ম্যাচের ৩ মিনিটে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন মেসি। ৭ মিনিটে ব্যবধান বাড়ান রাকিটিচ।

লড়ল রিয়ালও

দু 'গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় রিয়াল। ১৪ মিনিটে কোভাচিচ ব্যবধান কমান। ৩৬ মিনিটে জিদানের ছেলেদর সমতায় ফেরান আসেনসিও। ২-২ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। খেলার ৫০ মিনিটে বার্সেলোনার হয়ে গোল করেন পিকে। এরপর অনেক চেষ্টা করেও আর গোল মুখ খুলতে পারেনি কোনওপক্ষই। ফলে ৩-২ গোলে ম্যাচ জিতে যায় বার্সা।

প্রীতি ম্যাচ হলেও মরশুমের প্রথম এলক্লাসিকো জিতে খুশি টিম বার্সা। দেখে নিন রুদ্ধশ্বাস ম্যাচের ভিডিও।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/xobbe67huEU" frameborder="0" allowfullscreen></iframe>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+