গার্ড মুলারকে ছুঁয়ে নজির মেসি-র,এগোচ্ছে বার্সেলোনার জয়রথ
জিতেই চলেছে বার্সা আর নজির গড়েই চলেছেন লিও মেসি।
লা লিগায়র বার্সেলোনা জয়ে ফিরল। একের পর এক ম্যাচ জিতে তারা নজির গড়েই চলেছে। পাশাপাশি ক্যাটালনদের জার্সি গায়ে মেসির পরিসংখ্যান গড়ারও শেষ নেই। রবিবার লা লিগার ম্যাচে ২-০ গোলে ভিয়ারিয়ালের বিরুদ্ধে জিতল বার্সেলোনা।
এদিন ১০ জন হয়ে যাওয়া ভিয়ারিয়ালের বিরুদ্ধে জিতে ফের একবার লিগ শীর্ষে জায়গাটা পাঁচ পয়েন্টের ব্যবধানে মজবুত করে ফেলল তারা। লা লিগায় ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে তারা। দু নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৩৪। অন্যদিকে চার নম্বরে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান আট।
⚽️ With that goal, Leo #Messi equals Gerd Müller as the top scorer in Europe's major league with one club. Well done, Leo! 🔴🔵 #ForçaBarça pic.twitter.com/30vNDzu4zx
— FC Barcelona (@FCBarcelona) December 10, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ইউরোপের সেরা পাঁচটা লিগের লড়াইতে এক ক্লাবের জার্সি গায়ে ৫২৫ গোলের মালিক হলেন লিওনেল মেসি। এর আগে বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে এই নজির গড়েছিলেন গার্ড মুলার।
মেসির একটি নিশ্চিত গোল মুখী শট আটকে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক , ফলে এদিনের ম্যাচে অবশ্য প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি ক্যাটালন জায়ন্টরা। কোচ ভালভাদরে আক্রমণের ঝাঁঝ বাড়াতে দ্বিতীয়ার্ধে ফর্মেশান বদলে পাকো অ্যালকাসেরকে তুলে নিয়ে ড্যানি সুয়ারেজকে নামান। ফলও মেলে হাতেনাতে। ৭২ মিনিটে ডেডলক ভাঙেন লুই সুয়ারেজ।
Leo #Messi ➡️ 14⚽️@LuisSuarez9 ➡️ 7⚽️
🔥 The deadliest duo in @LaLigaEN with 21 goals! 🔥 pic.twitter.com/9Wz4N8vAhD
— FC Barcelona (@FCBarcelona) December 11, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর কিছুক্ষণের মধ্যেই মেসির গোল। ৮৩ মিনিটে স্কোরলাইন ২-০ করে দেন তিনি। পাশাপাশি দলের প্রয়োজনীয় তিন পয়েন্টও নিশ্চিত করে দেন আর্জেন্তাইন স্ট্রাইকার। লা লিগার শেষ দুটি ম্যাচে ভ্যালেন্সিয়া ও সেল্টা ভিগোর বিরুদ্ধে আটকে গিয়েছিল বার্সেলোনা। এদিন জিতে ফের একবার লিগ শীর্ষে জায়গাটা মজবুত করে নিল তারা।
🎬 HIGHLIGHTS 🎬 ⚽️ #VillarrealBarça 👇👇 https://t.co/hA8Go4yk3B
— FC Barcelona (@FCBarcelona) December 10, 2017
Click it and Unblock the Notifications