ক্যাটালোনিয়ার স্বাধীনতা ঘোষণার পরই দারুণ জয় ক্যাটালন জায়ন্টদের
জিতেই চলেছে বার্সেলোনা, এবার বধ হল অ্যাথলেটিকো বিলবাও।
দুরন্ত বার্সেলোনা। গোল পেলেন লিও মেসিও। এদিনের মেসির গোলটা যেন স্বাধীন ক্যাটালোনিয়াকে মেসির উপহার। তবে মজার কথা বার্সেলোনা স্বাধীন হয়ে গেলেও বার্সা এফ সি স্বাধীন হতে পারল না। তারা রয়ে গেল মেসির অধীনেই।
এখনও পর্যন্ত লা লিগা মরশুমে এটাই সেরা শুরু বার্সেলোনার। ২-০ গোলে তারা জিতল অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে। গোল করলেন মেসি ও পাউলিনহো। আর্নেস্তো ভালভার্দের ছেলেরা এ পর্যন্ত ১৩ টি ম্যাচের ১২ টিতে জিতেছে ও একটি ম্যাচ ড্র করেছে।
এদিনও শুরু থেকেই ম্যাচের ওপর নিয়ন্ত্রণ রেখেছিল মেসি এন্ড কোং। ম্যাচের ৩৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এলএম টেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ স্কোর লাইনেই।
📷 Photos from tonight's 2-0 victory in #AthleticBarça 💪#ForçaBarça 🔵🔴 pic.twitter.com/OaRDiG3ZSZ
— FC Barcelona (@FCBarcelona) October 28, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে পিছিয়ে গিয়েও ম্যাচে ফিরে আসার কোনও সফল চেষ্টা করতে পারেনি অ্যাথলেটিকো বিলবাও। উল্টে ম্যাচের সংযুক্তি সময়ে আরও একটি গোল সেরে নেন পাউলিনহো।
🔥 HIGHLIGHTS
⚽️ #AthleticBarça
👉 https://t.co/eTkCNzEbuj pic.twitter.com/ioibTLsiYp
— FC Barcelona (@FCBarcelona) October 28, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিনের ম্যাচে জয়ের ফলে লিগ টেবলের দু'নম্বরে থাকা ভ্যালেন্সিয়া-র সঙ্গে ৪ পয়েন্টের পার্থক্যে এক নম্বরে জায়গা মজবুত করল বার্সা।
Click it and Unblock the Notifications