নেইমারের বার্সা ছাড়ার তত্ত্ব আরও জোরালো হল, কী ঘটল ঘটনা।
Football
oi-Debalina
By Debalina Dutta
নেইমারের বোনাসের ২৬ মিলিয়ন ইউরো আটকে দিল বার্সেলোনা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯৮ কোটি টাকা। আর এই ঘটনা সামনে আসার পরই বার্সেলোনা ছাড়ার জল্পনা কার্যত সিলমোহর পড়ে গেল।
ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম
এই মুহূর্তে চিন সফরে সেরে ফিরছেন নেইমার। দুবাই থেকে ছবিও পোস্ট করেছেন তিনি।
বুধবার ভালভারদের নেতৃত্বে বার্সা অনুশীলনেও নামার কথা তাঁর। এর মধ্যেই বার্সার তাঁকে বোনাস না দেওয়ার সিদ্ধান্ত একেবারেই অন্যরকম ইঙ্গিত দিচ্ছে, তাহলে কি আর নেই বার্সেলোনায়। স্প্যানিশ হেভিওয়েট ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করে এবার পিএস জি-র পথে নেইমার। ইউরোপিয় সংবাদ মাধ্যম প্রায় নিশ্চিত। সূত্রের খবর দু-একদিনের মধ্যে ফরাসি ক্লাবের সঙ্গে ডিল চূড়ান্ত হয়ে যাবে।
ফরাসি সংবাদমাধ্যমের দাবি প্যারিস সেন্ট জার্মেইনের প্রতি সপ্তাহের ২ কোটি ৮৪ লক্ষ টাকা প্রতি সপ্তাহের প্রস্তাব ফেরাতে পারেননি নেইমার। এই টাকাটা নেইমার পাবেন কর বাদ দিয়ে। পাশাপাশি নেইমারকে পাওয়ার জন্য ঐতিহাসিক ১৬৭ কোটি টাকার ট্রান্সফার মানিও বার্সেলোনাকে দিয়ে দেবে। নেইমারকে যে অর্থ পিএসজি দিতে চেয়েছে তা কার্যত ঐতিহাসিক।