রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এল ক্লাসিকো ডুয়েলের আগের ম্যাচে ড্র করল বার্সেলোনা

বৃহস্পতিবার লা লিগার এল ক্লাসিকো ম্যাচ। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নামবে বার্সেলোনা। সেই ম্যাচের আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে আটকে গেল বার্সা।

বৃহস্পতিবার লা লিগার এল ক্লাসিকো ম্যাচ। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নামবে বার্সেলোনা। সেই ম্যাচের আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে আটকে গেল বার্সা। অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থাকা অবস্থায় লড়াই ড্র করল মেসিরা। ম্যাচ শেষ হয় ২-২ ব্যবধানে।

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এল ক্লাসিকো ডুয়েলের আগের ম্যাচে ড্র করল বার্সেলোনা

প্রথমার্ধের শুরুতে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে পিছনে ফেলে দেয় রিয়াল। পাল্টা ৩৮ মিনিটে সোসিয়েদাদের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে গোল করে দলকে সমতায় ফেরান আঁতোয়া গ্রিজম্যান। গোল আটকানোর ক্ষেত্রে রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক সঠিক জায়গায় ছিলেন না। হাড্ডাহাড্ডি প্রথমার্ধে দুই দল ১টি করে গোল করে ড্রেসিংরুমে ফেরে।

FULL-TIME

2️⃣ Real Sociedad (Oyarzabal 12' pen., Isak 62')
2️⃣ Barça (@AntoGriezmann 38', @LuisSuarez9 49') pic.twitter.com/sumAX9VD2k
— FC Barcelona (@FCBarcelona) December 14, 2019

এরপর দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় বার্সেলোনা। এবার বার্সার হয়ে ৪৯ মিনিটে সুয়ারেজ গোল করেন। গোলে অবদান রাখেন লিওনেল মেসি। মেসির সহজ পাস থেকে গোল করে যান সুয়ারেজ।

৬২ মিনিটে পাল্টা আলেকজান্ডার ইসাকের গোলে সোসিয়েদাদ স্কোরলাইন ২-২ করে সমতায় ফেরে। সোসিয়েদাদের আক্রমণের সামনে বার্সা গোলকিপার ভুল করে বসেন। স্টেগেনের হাত গলে বল বেরিয়ে গেলে ফিরতি বলে গোল করে যান আলেকজান্ডার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+