সন্ত্রাস কাটিয়ে ফুটবলে ফিরল বার্সেলোনা, লা লিগায় জয় দিয়ে শুরু অভিযান
রিয়াল বেটিসের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করল বার্সেলোনা
জঙ্গি হানা অতীত। পরিবর্তে বার্সা হানা। রিয়াল বেটিসের বিরুদ্ধে প্রত্যাশিত জয় দিয়েই এ মরশুমের লা লিগা অভিযান শুরু করল ভালভারদের ছেলেরা।
নেইমার নেই। চোটগ্রস্ত সুয়ারেজও নেই। এই অবস্থায় দায়িত্ব নিলেন তরুণরা। মেসি খেলালেন। তবে গোল এল অন্য ফুটবলারদের পা থেকে। দুরন্ত পারফরমেন্স করে নিলেন জেরার্ড দেওলেফু। নু ক্যাম্পে ঘরের মাঠে এদিন বার্সাকে পাওয়া গেল ঝকঝকে আক্রমণে।

ভালভারদের স্ট্র্যাটেজি বুঝিয়ে দিল বড় দলে কোনও ফুটবলারই অপরিহার্য নন। শুরু থেকে আক্রমণ শানালেও ডেডলক ভাঙতে ৩৬ মিনিট হয়। বাসকুয়েতের শট মেসিকে পেরিয়ে দেওলেফু-র পায়ে পৌঁছয় গোলটা তার পা থেকেও হতেই পারত কিন্তু শেষ মুহূর্তে রিয়াল বেটিসের টোসকার পায়ের ছোঁওয়ায় গোলে ঢুকে যায়। ১-০ গোলে এগিয়ে যায় বার্সা।
এর মিনিট তিনেকের মধ্যেই ফের গোল এবার সার্জি রবের্তোর পা থেকে। এবারের গোলেরও নেপথ্য কারিগর দেওলেফু। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে এগিয়ে।
দ্বিতীয়ার্ধে মেসি দুরন্ত ফুটবল খেললেও ব্যবধান অবশ্য বাড়েনি। এদিনের ম্যাচের শুরুতে বার্সেলোনা আক্রমণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করে ম্যাচ শুরু করে দু'দল।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="und" dir="ltr">🙏 <a href="https://twitter.com/hashtag/TotsSomBarcelona?src=hash">#TotsSomBarcelona</a> <a href="https://t.co/i4m3j9OcPM">pic.twitter.com/i4m3j9OcPM</a></p>— FC Barcelona (@FCBarcelona) <a href="https://twitter.com/FCBarcelona/status/899335961892589568">August 20, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications