বুঁফোকে পর্যদুস্ত করলেন মেসি, জোড়া গোলে ম্যাচের নায়ক উচ্ছ্বসিত

গত মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসের কাছে হেরেই ছিটকে যেতে হয়েছিল মেসির বার্সাকে , তারই বদলা নিয়ে নিলেন মেসি

বার্সেলোনা বনাম জুভেন্তাস। চ্যাম্পিয়ন্স লিগে মরশুমের প্রথম ম্যাচেই দুই হেভিওয়েটের টক্কর। তারওপর এই জুভেন্তাসের কাছে হেরেই গত মরশুমে-র চ্যাম্পিয়ন্স লিগে বিদায় ঘন্টা বেজেছিল বার্সেলোনার। তাই বদলার ম্যাচে মধুর প্রতিশোধ নিলেন মেসিরা।

জোড়া গোলে ম্যাচের নায়ক মেসি

এদিন ঘরের মাঠে ফের দুরন্ত ফর্মে মেসি। বার্সেলোনার জার্সি গায়ে জোড়া গোল করলেন। বুঁফোর সুরক্ষিত হাত না মেসির তুখোড় পা এই লড়াইতে এদিন জিত হল আর্জেন্তাইন তারকার। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাচ্ছিল বার্সা। ৪৫ মিনিটে সুয়ারেজ -মেসি যুগলবন্দীতে বাজিমাত। প্রথমার্ধের ঠিক আগেই গোল করে দলকে ১-০ এগিয়ে দেন লিও মেসি।

52: Messi crashes the ball against the post from the edge of the box and it almost bounces off Buffon and into the back of the net! (1-0) pic.twitter.com/cAkTkpGMI2
— FC Barcelona (@FCBarcelona) September 12, 2017

এদিকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই ফের গোল। ৫৬ মিনিটে বার্সেলোনার হয়ে স্কোরলাইন ২-০ করে দেন রাকিটিচ। বারবার জুভেন্তাস রক্ষণকে পরাস্ত করে উঠে আসছিল বার্সা আক্রমণ। সপ্তাহান্তে লা লিগায় হ্যাটট্রিক করা মেসি এদিন নিজের দ্বিতীয়টি সেরে নেন ৬৯ মিনিটে। ইনিয়েস্তা-মেসি -র বোঝাপড়ায় ফের গোল।

69: Leo Messi picks the ball up on the right hand side, dances into the middle and lashes the ball into the bottom corner! #ForçaBarça (3-0) pic.twitter.com/JL53a9nzBO
— FC Barcelona (@FCBarcelona) September 12, 2017

এদিকে এদিনের ম্যাচে জিতে গ্রুপ ডি-র একটা বড় গাঁঠ পেরিয়ে গেল আর্নেস্তো ভালভাদরের ছেলেরা। দুরন্ত ছন্দে থাকা মেসিই এদিন দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+