La Liga: টানা ছয় ম্যাচ জিতে রিয়ালকে টপকে শীর্ষে বার্সা, জয়ের মধ্যে গোলরক্ষকের চোট নিয়ে উদ্বেগ
গত মরশুমটা একেবারেই ভালো যায়নি বার্সেলোনার। চলতি মরশুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে কাতালান ক্লাবটি। লা লিগায় প্রথম ছয় ম্যাচেই জয় পেল বার্সা। রবিবার রাতে বার্সা ৫-১ গোলে উড়িয়ে দিল ভিয়ারিয়ালকে। সেইসঙ্গে রিয়াল মাদ্রিদকে টপকে লিগের লড়াইয়ে শীর্ষে পৌঁছে গেল বার্সা।
স্কোর লাইনই বলে দিচ্ছে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচে কতটা আধিপত্য নিয়ে খেলেছে বার্সা। বার্সার হয়ে দুটি করে গোল করলেন রবার্ট লেওয়ানডস্কি ও রাফিনহা। পোলিশ স্ট্রাইকারের কাছে হ্যাটট্রিকের সুযোগ ছিল। কিন্তু তিনি পেনাল্টি মিস করেন। বার্সেলোনার হয়ে একটি গোল তোরের। এদিন গোল না পেলেও অ্যাসিস্ট করেন ইয়ামাল।

৫৮ মিনিটে গোলের সংখ্যা আরও বাড়ায় বার্সেলোনা। পেদ্রির পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শট নেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার তোরে। ৬৪ মিনিটে ইয়ামাল ভিয়ারিয়ালের বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন লেওয়ানডস্কি। ফলে তাঁর হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হল।
এরপর ৭৪ এবং ৮৩ মিনিটে জোড়া গোল করলেন রাফিনহা। বার্সার ফাইভ স্টার সম্পন্ন হল। ভিয়ারিয়ালের একটি গোল আয়োজে পেরেজের। লিগ টেবলে বার্সেলোনা এই মুহূর্তে ১৮ পয়েন্ট নিয়ে একে রয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
জয়ের আনন্দের মাঝেই বার্সেলোনার জন্য অস্বস্তির কাঁটা হয়ে এসেছে মার্ক-আন্ড্রে টের স্টেগেনের চোট। হাঁটুর মারাত্মক চোটে প্রথমার্ধে স্ট্রেচারে মাঠ ছাড়েন বার্সা গোলরক্ষক। যা খবর তাতে চলতি মাঠে নামাই অনিশ্চিত বার্সেলোনা অধিনায়ককের।
CFL 2024: কাস্টমসকে হারিয়ে লিগের লড়াই জমিয়ে দিল ডায়মন্ড হারবার, কঠিন হল লাল হলুদের অঙ্ক
বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা বলেছেন, লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে বলে মনে হচ্ছে তবে আরও পরীক্ষা করা হবে। স্প্যানিশ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বার্সা গোলরক্ষককে স্টেডিয়াম থেকে একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং একটি হুইলচেয়ারে হাসপাতাল ছেড়েছিলেন।
বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন "এই আঘাত আমাদের জন্য বড় ধাক্কা। আমি মনে করি ইনজুরি অনেক বড় হবে কিন্তু আমাদের আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে,"












Click it and Unblock the Notifications