কোপা ডেল রে-তে দুরন্ত বার্সা, রিয়ালের ফর্ম নিয়ে চিন্তায় ফ্যানরা
কোপা ডেল -রে খেলায় দুরন্ত ফর্মে বার্সেলোনা, আশা দেখালেও সেভাবে জ্বলে উঠতে পারছে না রিয়াল মাদ্রিদ
কোপা ডেল -রে-র শেষ ষোলয় চলে গেল বার্সেলোনা। রিয়াল মুর্সিয়ার বিরুদ্ধে ৫-০ গোলে জিতল ভালভার্দের ছেলেরা। লিও মেসি, সুয়ারেজকে ছাড়াও দল সাজিয়ে বাজিমাত বার্সা কোচের।
এদিন রিয়াল মুর্সিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। ম্যাচের ১৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আলসের। এরপর অবশ্য প্রথমার্ধে আর তারা ব্যবধান বাড়াতে পারেনি।
তবে দ্বিতীয়ার্ধে খেলেতে নেমে কার্যত ছিন্নভিন্ন করে দেয় মুরুসিয়াকে। ৫৬ মিনিটে পিকে, ৬০ মিনিটে ভিদাল, ৭৪ মিনিটে ড্যানিস সুয়ারেজ ৭৯ মিনিটে আরনিয়াজ গোল করে মালা পড়িয়ে দেয় মুরুসিয়াকে। এদিনের জয়ের ফলে দু'লেগ মিলিয়ে ৮-০ গোলে শেষ ষোলয় গেল ক্য়াটালন জায়ন্টরা।
🎬 All the action! #CopaBarça 🎬 ⚽️ #BarçaMurcia (5-0) 👇👇👇 https://t.co/SMGmTPJT5u pic.twitter.com/vYYafOWFBv
— FC Barcelona (@FCBarcelona) November 30, 2017
এদিন অবশ্য ২৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল জিদানের তরুণ দল। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে বেলকে নামাতেই খেলা অনেক সঙ্ঘবদ্ধ হয় রিয়াল মাদ্রিদের। ৬২ মিনিটে বোরহা মেয়োরালের গোলে সমতা ফেরায় রিয়াল। ৭০ মিনিটে তিনি ফের গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু তারপরেও জয় পায়নি রিয়াল। ৮৯ মিনিটে সমতা ফেরায় ফুনেলাব্রাদা।
👀 ¡Haz CLIC en el enlace para ver nuestros mejores GOLES de Noviembre en Copa del Rey, Liga y Champions!
📺 https://t.co/3cWM97V4Xp#RMCopa | #RMLiga | #RMUCL pic.twitter.com/HXXeOcftKc
— Real Madrid C.F. (@realmadrid) November 29, 2017
Click it and Unblock the Notifications