জাপান ফ্রেন্ডলিতে চেলসির কাছে ২-১ গোলে বার্সেলোনার হার
জাপান ফ্রেন্ডলিতে চেলসির কাছে ২-১ গোলে বার্সেলোনার হার
আন্তোনিও গ্রিজম্যানের অভিষেক ম্যাচেই চেলসির কাছে ২-১ গোলে হারল বার্সেলোনা। মঙ্গলবার জাপানে হয় এই ফ্রেন্ডলি ম্যাচ। খেলায় তুল্যমূল্য লড়াই হলেও শেষ পর্যন্ত ইপিএলের ক্লাবই বাজিমাত করে।

শুরু থেকেই চেলসি ও বার্সেলোনার মধ্য হাড্ডাহাড্ডি লড়াই শুরু। আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধের তিরিশ মিনিটের মধ্যে ম্যাচ জমে ওঠে। কিন্তু ৩৪ মিনিটের মাথায় নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে মিস হিট করেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও বুসকেটস। সেই বল পায়ে পেয়ে গোল করতে ভুল করেননি ইংল্যান্ডের ট্যামি আব্রাহাম।
ম্যাচে সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় স্প্য়ানিশ ক্লাব। সেই সময় বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ মিস করে লিওনেল মেসির দল। উল্টে খেলা শেষ হওয়ার ১০ মিনিটেরও কম সময় বাকি থাকতে ব্রিটিশ মিডফিল্ডার রস বার্কলে গোল করে চেলসির হয়ে ব্যবধান বাড়ান। ইনজুরি টাইমে ক্রোয়েশিয়ার ইভান র্যাকেটিক গোল করে বার্সেলোনার হয়ে ব্যবধান কমান। অভিষেক ম্যাচে সেভাবে নজর কাড়তে পারেননি ফ্রান্সের আন্তোনিও গ্রিজম্যান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications