ঝলসে দিচ্ছেন লিও মেসি, দুরন্ত গতিতে এগোচ্ছে বার্সেলোনা

লা লিগায় বার্সেলোনার দুরন্ত জয়রথ, মেসির পারফরম্যান্স দুরন্ত, জোড়া গোল করে ম্যাচের নায়ক তিনি, করালেন গোলও।

দুরন্ত বার্সেলোনা। তবে মাঠে হাজির ছিলেন না কোনও দর্শক । ক্যাটালোনিয়া প্রদেশের নির্বাচন সংক্রান্ত অস্থিরতার জেরে এদিন মাঠ দর্শক শূন্য অবস্থাতেই খেলা চালানো হয়।

ঝলসে দিচ্ছেন লিও মেসি, দুরন্ত গতিতে এগোচ্ছে বার্সেলোনা

তবে মাঠে লাস পালমাসের বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেললেন মেসিরা। ৩-০ গোলে ম্যাচে জিতল ক্যাটালন জায়ন্টরা। এদিন অবশ্য প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি বার্সা ফুটবলাররা। তবে প্রথম থেকেই আক্রমণ বিধ্বস্ত্ব হয়ে যাচ্ছিল লাস পালমাস।

৪৯ মিনিটে ডেডলক ভাঙেন বাসকুয়েত। মেসির বাড়ানো পাস নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন বাসকুয়েত। এরপর ম্যাচের রাশ পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বার্সা। ৭০ মিনিটে দুরন্ত ফর্মে থাকা মেসি নিজের গোল পেয়ে যান। ড্যানিস সুয়ারেজের পাস লাস পালমাসের গোলে ঢুকিয়ে দেন মেসি।

45 - Lionel Messi has scored 45 goals for Barcelona in 2017, at least 14 more than any other La Liga player (all competitions). Star. pic.twitter.com/zrqzCkdw6z
— OptaJose (@OptaJose) October 1, 2017

৭৭ মিনিটে ফের গোল। এবার মেসির সহযোগী লুই সুয়ারেজ। লা লিগার শুরুতে মেসির যা পারফরম্যান্স তাতে লা লিগার সেরা পারফরম্যান্স বলাই যেতে পারে। সাতটি লা লিগা ম্যাচে ১১টি গোল করে মাঠ কাঁপাচ্ছেন আর্জেন্তাইন তারকা। এর আগে ২০১১-১২ সালে সাতটি ম্যাচে মেসির ১০ টি গোল ছিল।

[🎥 VIDEO] Enjoy the highlights from #BarçaLasPalmas (3-0)

🔴🔵 #ForçaBarça

👇👇👇 https://t.co/sIr2axzVnt
— FC Barcelona (@FCBarcelona) October 1, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+