তারকা ফুটবলারের বদলি কে , চিন্তায় বার্সেলোনা, জোর খোঁজ চলছে নেইমারের পরিবর্তের

মরশুম শুরু আগেই নেইমারকে হারিয়ে বড় ঝটকা খেয়েছে বার্সেলোনা। এখন জোরকদমে চলছে বদলি খোঁজার কাজ। 

অ্যান্তেনিও গ্রেইজম্যান, অ্যালেক্সি স্যানচেজ, কাইলিয়ান মাবাপে নেইমারের বদলি হিসেবে প্রাথমিকভাবে নাম শোনা গিয়েছিল এইসব হেভিওয়েট ফুটবলারের। আসলে ঠিক মরশুম শুরুর আগে নেইমার চলে যাওয়ায় রীতিমতো ভাবনায় পড়ে গেছেন বার্সেলোনার কর্মকর্তারা। নেইমার ঠিক যে মাপের খেলোয়াড় তাতে তাঁর বদলি ঝটপট জোগাড় করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ।

তারকা ফুটবলারের বদলি কে , চিন্তায় বার্সেলোনা, জোর খোঁজ চলছে নেইমারের পরিবর্তের

তবে তরুণ ফরাসি মিডফিল্ডার ও ফরোয়ার্ড ওসুমানে ডেম্বেলের সঙ্গে নাকি কথা অনেকটা এগিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষের। ২০ বছরের ফরাসি এই প্লেয়ার এই মুহূর্তে বরুশিয়া ডর্টমুন্ডের জার্সি গায়ে খেলছেন। এই প্লেয়ারকে পাওয়ার জন্য ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছেন বরুশিয়াকে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫০ কোটি টাকা।

তারকা ফুটবলারের বদলি কে , চিন্তায় বার্সেলোনা, জোর খোঁজ চলছে নেইমারের পরিবর্তের

সবকিছু ঠিকঠাক চললে মেসি-সুয়ারেজের সঙ্গে বার্সা ফরোয়ার্ড লাইনে ফরাসি এই তরুণই আসতে চলেছেন। যদিও বরুশিয়া কর্তৃপক্ষ এখনও অবধি এই বিষয়ে মুখে পুরোপুরি কুলুপ এঁটেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+