ভেঙে গেল এমএসএন, জল্পনা সত্যি করে বার্সা অনুশীলনে নামলেন না নেইমার
নেইমারের বার্সা ছাড়ার তত্বে সরকারি সিলমোহর। বুধবার দলের সঙ্গে অনুশীলন না করার অনুমতি দিল বার্সেলোনা
বার্সেলোনায় নেই নেইমার। ভেঙে গেল মেসি-সুয়ারেজ-নেইমারের এমএসএন। চিন সফর থেকে ফেরার পর বুধবার দলের সঙ্গে অনুশীলনে নামতে চাননি নেইমার।
কোচ ভালভারদের থেকে অনুমতি নিয়েই অনুশীলনে নামেননি তিনি। এদিন অনুশীলন শেষে সরকারিভাবে নেইমারের অনুশীলনে না নামার খবর জানিয়ে দিয়েছেন। এদিকে ক্লাব সূত্রে আরও জানা গেছে এদিন অনুশীলন শুরুর আগে বাবা ও এজেন্টকে নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন নেইমার। জানিয়ে দেন নিজের অবস্থান। বার্সাকে বলে দেন এবার পিএসজি যাওয়ার জন্য তৈরি তিনি।
Neymar Jr hasn't trained on Wednesday with the permission of the coach #FCBlive
— FC Barcelona (@FCBarcelona) August 2, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>নেইমার ছাড়া এদিনের অনুশীলনে হাজির ছিলেন মেসি, সুয়ারেজ সকলেই। বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ অবশেষে ভেঙে গেল। যদিও এখনও পিএসজি-র পক্ষ থেকে সরকারি ভাবে কিছু ঘোষণ করা হয়নি।
André Gomes, Ter Stegen and Deulofeu returned to training on Wednesday morning. Barça B's Aleñá and Varo joined the session #FCBlive 🔴🔵 pic.twitter.com/SF3Ed9ZsIq
— FC Barcelona (@FCBarcelona) August 2, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ফরাসি সংবাদমাধ্যমের দাবি প্যারিস সেন্ট জার্মেইনের প্রতি সপ্তাহের ২ কোটি ৮৪ লক্ষ টাকা প্রতি সপ্তাহের প্রস্তাব ফেরাতে পারেননি নেইমার। এই টাকাটা নেইমার পাবেন কর বাদ দিয়ে। পাশাপাশি নেইমারকে পাওয়ার জন্য ঐতিহাসিক ১৬৭ কোটি টাকার ট্রান্সফার মানিও বার্সেলোনাকে দিয়ে দেবে। নেইমারকে যে অর্থ পিএসজি দিতে চেয়েছে তা কার্যত ঐতিহাসিক।
Click it and Unblock the Notifications