বার্সা বলছে মেসি তাদের, শুধু কথায় চিঁড়ে ভিজবে কতদিন, জল্পনা তুঙ্গে
বার্সেলোনা-র নাটক জারি, মেসির চুক্তি নিয়ে বাজারে বেরোল নতুন খবর
বার্সেলোনায় মেসির চুক্তি নিয়ে নাটক জারি। বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ বার্তোমিউ বিষয়টাকে একগুঁয়েমির পর্যায়ে নিয়ে চলে গেছেন। তাঁর দাবি মেসির সঙ্গে নতুন চুক্তি সংক্রান্ত কাগুজে কাজ সারা হয়ে গেছে। তবে সময়ের অভাবে সরকারিভাবে ঘোষণা করা যাচ্ছে না।

বার্সা প্রেসিডেন্টের শুকনো কথায় অবশ্য চিঁড়ে বিশেষ ভিজছে না। ২০১৮ অবধি বার্সেলোনার সঙ্গে চুক্তি রয়েছে লিওনেল মেসির। কিন্তু নেইমার রেকর্ড ট্রান্সফার চুক্তি দিয়ে টাটা করে পিএসজি পাড়ি জমানোর পর সংশয় দানা বেঁধেছে সব মহলে। তাহলে কী এবার মেসিরও পালা।
নতুন চুক্তির বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন মেসি। আর বার্সেলোনাও যুক্তিসঙ্গত কোনও তথ্য দেখাতে পাচ্ছে না যে ২০১৮-র পরেও মেসি তাদের। দিন কয়েক আগে 'বার্সেলোনা-র ফুটবলাররা বাজারে বিক্রি নেই, '- মন্তব্য করেছিলেন বিরক্ত বার্সেলোনা ডিরেক্টর আরেইদো বারদেইয়ের।
এবার নাটক জারি রাখতে আসরে নামলেন বার্সা প্রেসিডেন্টও। এখন দেখা যাক কখন সময় পাওয়া যায় যখন বার্সেলোনা সরকারিভাবে মেসিকে তাদের ঘোষণা করতে পারে।












Click it and Unblock the Notifications